আওয়ামী লীগের নবগঠিত কমিটিতে পুরাতন-নতুন যারা স্থান পেয়েছে | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব কলাপাড়া উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন আমতলীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সং’ঘ’র্ষে নি’হ’ত ২, আ’হ’ত ৩ কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি’র সুস্থতা কামনায় উপজেলা প্রেসক্লাবে দোয়া মিলাদ কলাপাড়ায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা: ১৪ ফুটের ইলিশে মুগ্ধ জনতা অসুস্থতার সাথে লড়ছে শিশু বিলকিস-চিকিৎসায় থমকে আছে দরিদ্র পরিবারের জীবন কলাপাড়ায় মুরগির দাম কেজিতে বেড়েছে ৪০-৮০ টাকা; সাধারণ মানুষ ক্ষু’ব্ধ কলাপাড়ায় অটোচালককে পি’টি’য়ে জ’খ’ম, থানায় অভিযোগ কলাপাড়া সাংবাদিক ফোরামের কমিটি গঠন, সভাপতি ইউসুফ-সম্পাদক জাবেদ মানবিক ও সামাজিক কাজে আত্মপ্রকাশ করল ‘ব্লাড ফর লাইফ’ স্বেচ্ছাসেবী সংগঠন
আওয়ামী লীগের নবগঠিত কমিটিতে পুরাতন-নতুন যারা স্থান পেয়েছে

আওয়ামী লীগের নবগঠিত কমিটিতে পুরাতন-নতুন যারা স্থান পেয়েছে

অনলাইন ডেস্কঃ

আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের মাধ্যমে নবগঠিত আংশিক কমিটিতে পুরনোদের পাশাপাশি স্থান হয়েছে নতুনরা। শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে নবমবারের মতো আওয়ামী লীগ সভাপতি নির্বাচিত হন শেখ হাসিনা।

শেখ হাসিনার রানিং মেট হিসেবে দ্বিতীয় বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের। পরে আংশিক কমিটি ঘোষণা করেন নবনির্বাচিত সভাপতি শেখ হাসিনা।
ঘোষিত কমিটিতে সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে পুরনোদের মধ্যে রয়েছেন সৈয়দা সাজেদা চৌধুরী, বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফর উল্লাহ, অ্যাডভোকেট সাহারা খাতুন, নুরুল ইসলাম নাহিদ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পীযুষ কান্তি ভট্টাচার্য্য, ড. মো. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, রমেশ চন্দ্র সেন, অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, আবদুল মতিন খসরু। সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে নতুন মুখ এসেছেন শাজাহান খান, সদ্য বিদায়ী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান।
দলটির নবগঠিত কমিটিতে সদ্য বিদায়ী যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় দায়িত্ব পেয়েছেন মাহাবুব-উল-আলম হানিফ, ডা. দীপু মণি। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নতুন মুখ সদ্য বিদায়ী কমিটির প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ ও সদ্য বিদায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

এছাড়া আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নদী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হয়েছেন অ্যাড. মৃণাল কান্তি দাস, যুব ও ক্রীড়া সম্পাদক হারুন অর রশীদ, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক হয়েছেন শামসুন নাহার চাঁপা, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদ ডা. রোকেয়া সুলতানা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন পুনরায় দায়িত্ব পেয়েছেন।

পদোন্নতি পেয়ে দফতর সম্পাদক হয়েছেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক হয়েছেন এস এম কামাল হোসেন ও মির্জা আজম।

নতুন মুখ হিসেবে দায়িত্ব পেয়েছেন আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নাজিবুল্লাহ হিরু ও মহিলা বিষয়ক সম্পাদক হয়েছেন মেহের আফরোজ চুমকি। প্রচার সম্পাদক হয়েছেন ড. আব্দুস সোবহান গোলাপ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!