কলাপাড়ায় পাঁকা রাস্তার দাবীতে মানববন্ধন | আপন নিউজ

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা কুয়াকাটায় এ কেমন শত্রুতা! জেলের জাল ও নৌকায় আ’গু’ন কলাপাড়ায় বহু-অংশীজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত কলাপাড়ায় ভু’ল চিকিৎসা ও রোগীর সাথে প্র’তা’রণার অভিযোগ; তদন্তের দাবি আমতলীতে আ’গু’নে পু’ড়ে ৭টি দোকান ছা’ই; পথে বসছেন ব্যবসায়ীরা ফেইক আইডিতে অপপ্র’চারের অভিযোগে আমতলীতে জালাল ফকিরের সংবাদ সম্মেলন কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ঢাবি অ্যালামনাইদের মিলনমেলা ও ইফতার মাহফিল কলাপাড়ায় সিপিপি ও ডব্লিউডিএমসি সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ
কলাপাড়ায় পাঁকা রাস্তার দাবীতে মানববন্ধন

কলাপাড়ায় পাঁকা রাস্তার দাবীতে মানববন্ধন

এস এম আলমগীর হোসেনঃ

কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের রিফ্লেকশন একশন দলের সদস্যদের উদ্দ্যেগে মানববন্ধন করা হয়েছে।

অংশগ্রহনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংখ্যা বৃদ্ধি, অবকাঠামো ও আসবাবপত্র উন্নিতকরন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং পাঁকা রাস্তার দাবীতে শনিবান (২১ ডিসেম্বর) বিকালে ওই মানববন্ধন করেন।
ঘন্টা ব্যাপী মানববন্ধনে প্রায় ২০০ শিশু শিক্ষার্থীদের মায়েরা অংশগ্রহন করেন। স্থানীয় সমাজ সেবক এবং সাবেক ইউপি সদস্য অবনী রায় মায়েদের সাথে একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশগ্রহন করেন।
এসময় অবনী রায় বলেন, “শিক্ষাই জাতীর মেরুদন্ড, শিশুদের সু-শিক্ষায় শিক্ষিত করতে হলে শিক্ষক সংকট দূর করতে হবে , পাশাপাশি মানসম্মত শিক্ষার নিশ্চয়তাও দরকার”। রিফ্লেকশন একশন দলের নেত্রী অঞ্জলী রানী বলেন ” আমাদের দাবী শিক্ষক সংকট দূর করা হোক, মানসম্মত শিক্ষা পাওয়ার নিশ্চয়তা চাই কারন এটা আমাদের অধীকার, স্কুলে বেঞ্চ সংকট দূর করা হোক। এছাড়াও আমাদের চম্পাপুর ইউনিয়নের ৯৮ ভাগ কাঁচা রাস্তা, বর্ষা মৌসুমে যোগাযোগ ব্যাবস্থা এতটাই ভেঙ্গে পড়ে যে  শিক্ষার্থীরা স্কুলে যেতে পারেনা। আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে আমাদের ইউনিয়নের পাটুয়া হতে আল আমিন স্কুল, বোর্ড বাজার হয়ে মডেল পর্যন্ত, পাটুয়া থেকে মধ্যপাটুয়া প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এবং পাটুয়া থেকে ডাঙ্গা বাজার হয়ে ধানখালী হাই/এ প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা পাঁকা করে দেওয়া হোক।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!