আমতলীতে জেলেদের মানবিক সহায়তা বিতরন | আপন নিউজ

রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা কলাপাড়ায় ৩০০ গ্রাম গাঁ’জা উ’দ্ধা’র, যুবক আ’ট’ক
আমতলীতে জেলেদের মানবিক সহায়তা বিতরন

আমতলীতে জেলেদের মানবিক সহায়তা বিতরন

আমতলী প্রতিনিধিঃ

সমুদ্রে মৎস্য আহরনে বিরত থাকা জেলেদের মধ্যে মানবিক সহায়তা’র বিশেষ ভিজিএফ’এর চাল বিতরন করা হয়েছে। মঙ্গল বিকেলে আমতলী পৌরসভা মিলনায়তনে ইউএনও মোঃ আসাদুজ্জামান প্রধান অতিথি হিসেবে এ সহায়তা বিতরন কর্মসূচীর উদ্বোধন করেন।
জানাগেছে, সমুদ্রে ৬৫ দিন মৎস্য আহরনে বিরত থাকা জেলেদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ ভিজিএফ’র মাধ্যমে মানবিক সহায়তা হিসেবে চাল বরাদ্দ করেন। আমতলী পৌরসভার ৪’শ ৯৬ জন জেলে ওই মানবিক সহায়তা কর্মসুচীর অর্šÍভুক্ত হয়। মঙ্গলবার মানবিক সহায়তা প্রাপ্ত জেলেদের মধ্যে দি¦তীয় কিস্তির চাল বিতরন করা হয়েছে। আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমানের সভাপতিত্বে এ চাল বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও মোঃ আসাদুজ্জামান। এ সময় আরো উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মোঃ আমান তালুকদার ও কাউন্সিলর মোঃ মোয়াজ্জেম হোসেন ফরহাদ প্রমুখ। প্রত্যেক জেলের মধ্যে ৩০ কেজি করে চাল বিতরন করা হয়।
আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সাগরে মৎস্য আহরনে বিরত থাকা জেলেদের পরিবার পরিজনের কথা ভেবে বিশেষ ভিজিএফ’র ব্যবস্থা করেছেন। ওই ভিজিএফ’র চাল প্রকৃত জেলেদের মাঝে সুন্দর ও সুষ্ঠুভাবে বিতরন করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!