কলাপাড়ায় চিকিৎসকের মামলায় মৃত রোগীর ছেলে গ্রেফতার | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু
কলাপাড়ায় চিকিৎসকের মামলায় মৃত রোগীর ছেলে গ্রেফতার

কলাপাড়ায় চিকিৎসকের মামলায় মৃত রোগীর ছেলে গ্রেফতার

আপন নিউজ ডেস্কঃ

রোগী জবেদা বেগমের মৃত্যুকে কেন্দ্র করে কলাপাড়া হাসপাতালে এক নারী চিকিৎসককে লাঞ্চিত ও হুমকি দেয়ার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি আলাউদ্দিন মিয়াকে পুলিশ গ্রেফতার করেছে। সোমবার দুপুরে উপজেলার নীলগঞ্জ থেকে মৃত রোগীর ছেলেকে গ্রেফতার করে।

কলাপাড়া থানার ওসি খোন্দকার মোস্তাফিজুর রহমান জানান, নারী চিকিৎসক তনিমা পারভীন রুমার দায়েরকৃত মামলার দুই নং আসামী আলাউদ্দিন মিয়াকে আদালতে প্রেরণ করা হয়েছে।

গত ৭ অক্টোবর রাতে কলাপাড়া হাসপাতালে জবেদা বেগম(৭০) নামে এক নারীর মৃত্যু হয়। এ ঘটনায় ডাক্তারের চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে নারী চিকিৎসক তনিমা পারভীন রুনাকে রোগীর স্বজনরা লাঞ্চিত করেছে এবং সরকারি কাজে বাঁধা প্রদান করেছে এমন অভিযোগ এনে ৮ অক্টোবর ডাঃ তনিমা পারভিন রুনা কলাপাড়া থানায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০ জনের নামে থানায় মামলা দায়ের করে। এ মামলা মিথ্যা দাবি করে গত ৯ অক্টোবর মৃত রোগীর স্বজনরা কলাপাড়া প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন। তারা জবেদা বেগমের মৃত্যুর জন্য ডাঃ তনিমা পারভীনের দায়িত্বে অবহেলাকে দায়ী করে তার শাস্তির দাবি করেন এবং হয়রানীমুলক ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!