শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
মোঃ জসীম উদ্দীন,বেনাপোলঃ
যশোরের শার্শা থানাধীন বসতপুর গ্রামস্থ সাতমাইল টু গোগা রোডে মাদ্রাসার মোড়ে পাকা রাস্তার উপর হইতে ৭০ বোতল ফেন্সিডিল ও ১টি মোটরসাইকেল সহ একাধিক মাদক মামলার আসামী মো সুজন (২৩) ৭০বোতল ফেন্সিডিলসহ শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় আটক করে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ। মোঃ সুজন বালুন্ডা (দক্ষিন পাড়ার) মোঃ ইমরানের ও পুটখালী ইউনিয়নের মহিলা ইউপি সদস্য বালুন্ডা গ্রামের শামসুন্নাহারের ছেলে।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, মাদক পাচারের গোপন খবরে বাগআঁচড়া সাতমাইল রোড এলাকায় অভিযান চালিয়ে ৭০ বোতল ফেন্সিডিল সহ মোঃ সুজনকে আটক করা হয়।
তিনি আরো জানান,আটক আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আগামীকাল তাকে যশোর আদালতে পাঠানো হবে।
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com
Leave a Reply