কলাপাড়ায় অবরুদ্ধ একটি পরিবার | আপন নিউজ

রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
কলাপাড়ায় অবরুদ্ধ একটি পরিবার

কলাপাড়ায় অবরুদ্ধ একটি পরিবার

আপন নিউজ রিপোর্টঃ

কলাপাড়ায় উপজেলার ধুলাসার ইউনিয়নের বেতকাটা গ্রামের অহিদুল গাজীর পরিবার এখন অবরুদ্ধ। বসতভিটার মালিকানা দাবি করে প্রতিপক্ষ সীমানা দিয়ে আটকে রেখেছে এ পরিবারটিকে।
কবরস্থান, পুকুর ও টয়লেট ব্যবহার করতে পারছে না এ পরিবারটি। গত বৃহস্পতিবার থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই পরিবার ৯৯৯ এ নম্বরে ফোন কল করেও কোন সুরাহা পায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় সত্তর বৎসর ধরে বাপ-দাদার সম্পত্তিতে বসবাস করে আসছে অহিদুল গাজীর পরিবার। ঘটনার দিন কাউকে কোন কিছু না বলেই পেশী শক্তির জোরে সম্পত্তির দখল নিতে অমানবিক কান্ড ঘটিয়ে এখনও রয়েছে বহাল তবিয়তে। গত (২৯ অক্টোবর) বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে বৌলতলী মৌজার হাল এস এ ২১নং খতিয়ানের সম্পত্তি দখলে নিতে লাল গাজী, নুর গাজী, মজিবর প্যাদা (৬০), দুলাল প্যাদা (৪০) জালাল প্যাদা(২৫) নুহু প্যাদা (২২) ও রুমানা বেগম বসতভিটায় চলাচলের পথে সীমানা প্রাচীর দিয়ে আটকে দেয়। অহিদুল গাজীর পরিবার এখন ওই দখলবাজদের কাছে জিম্মি হয়ে পড়েছে। পুকুরে যেতে পারে না, প্রকৃতির ডাকে সাড়া দিতে পায়খানায় যেতে পারছে না।
বাপ-দাদার কবর স্থান সহ বাড়ির উঠান দখলে নিয়ে যায়। ওই পরিবার কোন উপায় না পেয়ে ৯৯৯ এ ফোন করে প্রতিকার চায়। শুক্রবার সকালে মহিপুর থানার এসআই বেল্লাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!