শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলায় ক্ষুদ্র মৎস্যজীবীদের দক্ষতা বৃদ্ধি ও লাভজনক মাছ চাষে উদ্বুদ্ধ করতে মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ-এর উদ্যোগে ফিশনেট প্রকল্পের আওতায় কলাপাড়া উপজেলার মহিপুর ও লতাচাপলী ইউনিয়ন এবং কুয়াকাটা পৌরসভার ক্ষুদ্র মৎস্যজীবীদের নিয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

ফিশনেট প্রকল্পের বাস্তবায়নে ওসান গ্রান্টস প্রোগ্রাম এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট-এর সহযোগিতায় মোট ৪টি সেশনে ৯৮ জন সদস্যের অংশগ্রহণে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ফিশনেট প্রকল্পের মেরিন প্রোটেকশন অফিসার মোঃ আশিকুর রহমান। তিনি অংশগ্রহণকারী ক্ষুদ্র মৎস্যচাষীদের মিশ্র চাষ পদ্ধতিতে লাভজনক মাছ চাষ, পুকুর প্রস্তুত প্রণালী, মাছের রোগ ও প্রতিকার, মাছের খাবার ব্যবস্থাপনা এবং স্বল্প পরিসরে অধিক লাভ অর্জনের বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করেন।

প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন ফিশনেট প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর শেখ শামীম, মিজানুর রহমান, ফরিদা পারভীন, রুপা খাতুন এবং গোপীনাথ শীল।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!