রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ার নীলগঞ্জে অনূর্ধ্ব-১৪ ফুটসাল টুর্নামেন্টের ফাইনালে হানজালা ফাইটার্স চ্যাম্পিয়ন আমতলীতে ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিকান্ড কুয়াকাটায় হোটেলের লাইসেন্স নবায়নের নামে ঘুষ দাবি, হাতেনাতে আ’ট’ক শ্রম পরিদর্শক আমতলীর খেকুয়ানী বাজারে গাডার সেতু নির্মাণের দাবীতে মা/ন/ব/ব/ন্ধ/ন খাল নেই, রাস্তা নেই-গঙ্গামতিতে আড়াই কোটি টাকার গার্ডার সেতু নির্মাণ নিয়ে প্রশ্ন পরিবারের সন্ধানে পথে পথে ঘুরছেন ৭০ বছরের কুলসুম, ফিরতে চান স্বজনদের কাছে কলাপাড়ার লালুয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত কলাপাড়ায় আঘাত পেয়ে চিৎকার করায় শিক্ষার্থীকে বেধড়ক পেটালেন শিক্ষক মধ্যরাতে শেষ হচ্ছে সমুদ্র ও নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা,চলছে জেলেদের শেষ সময়ের প্রস্তুতি কলাপাড়ায় শিশু রাইয়ানকে হ/ত্যার আগে সারা রাত জেগে ঘাতক আলআমিন ই’য়া’বা সেবন করেছে
গলাচিপায় প্রতিপক্ষের হামলার শিকার ৪জন হাসপাতালে ভর্তি

গলাচিপায় প্রতিপক্ষের হামলার শিকার ৪জন হাসপাতালে ভর্তি

গলাচিপা প্রতিনিধিঃ

গলাচিপায় প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন ৪জন। আহতদের গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন মো. আবুল কালাম (৭০), মোসা. রওশনা বেগম (৫৫), রিনা বেগম (৩৫) ও মাজেদা বেগম (৩৪)। ঘটনা সূত্রে ও আহত রিনা বেগম জানান, ২ নভেম্বর রোজ সোমবার বিকাল অনুমান ৫টার দিকে উপজেলার পানপট্টি ইউনিয়নের মুন্সি বাড়ি কালভার্টের উপর পূর্ব শত্রæতার জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষরা আমাদেরকে এলোপাথারীভাবে পিটিয়ে গুরুতর আহত করে। আমাদের ডাক চিৎকারে এলাকাবাসী এসে পরলে মারধরকারীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী আমাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. মনিরুল ইসলাম বলেন, আহতরা আমার চিকিৎসাধীনে ৩য় তলায় ৭, ৮, ৯ ও ১০নং বেডে ভর্তি আছে। রিনা বেগমের কানের লুতরি ছিড়ে যায়। বাকি আহতদের শরীরে মারধরের চিহ্ন আছে। আহত বৃদ্ধ আবুল কালাম বলেন, বাড়ি থেকে বের হয়ে আমার ছেলের বাড়িতে যাওয়ার পথে পূর্ব শত্রæতার জেরে আমার ছেলে রিয়াজুল হক হত্যা মামলার আসামীরা আমাদেরকে মারধর করেছে। মামলা তুলে নেওয়ার জন্য অনেক ভয় দেখাচ্ছে। মামলা তুলে না নেওয়ায় আমাদেরকে মারধর করে। এ বিষয়ে আহত রওশনা বেগম জানান, আমার ছেলেকে মেরে ওরা ক্ষেন্ত হয় নি, এখন আমাদেরকেও মারতে চায়। আমরা এখন আহত অবস্থায় হাসপাতালে পরে আছি। এ বিষয়ে মৃত. রিয়াজুলের বড় ভাই মো. নিজাম হাওলাদার বলেন, আমার ভাইকে হত্যা করেছে। এ ব্যাপারে গলাচিপা থানায় একটি হত্যা মামলা হয়েছে। আসামীরা এ মামলা তুলে নেওয়ার জন্যা আমার বাবা, মা, স্ত্রীকে মারধর করেছে। এখন আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। পানপট্টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম বলেন, বিষয়টি আমি শুনেছি। চৌকিদার পাঠিয়ে দুপক্ষকে ডাকার ব্যবস্থা করছি। পানপট্টি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কুদ্দুস মেলকার বলেন, আসলেই চারজনকে মারধর করার ঘটনা দুঃখজনক। গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!