ফ্রান্সে মহানবীকে ব্যাঙ্গচিত্র প্রদর্শন প্রতিবাদে কলাপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ | আপন নিউজ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ব’জ্রপা’তে দুই কৃষক নি-হ’ত কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ঘর হারানো ৪টি পরিবার পেল টিন ও খাদ্য সহায়তা কলাপাড়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা কলাপাড়ায় চিরনিদ্রায় শায়িত নার্সিং শিক্ষার্থী অনিতা; প্রেমিকের বি’রু’দ্ধে হ’ত্যার অভিযোগ মানুষের ভালোবাসায় মুগ্ধ ইউএনও মাহমুদুল হাসান; বদলে যাচ্ছে গলাচিপার দৃশ্যপট গলাচিপায় ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা গলাচিপায় নবজাতককে পা’চা’রে’র ঘটনায় গ্রে’ফ’তা’র-২, নবজাতক উ’দ্ধা’র ধানের ন্যায্যমূল্য ও সিন্ডিকেট ভাঙার দাবিতে কলাপাড়ায় কৃষক সমাবেশ-বি’ক্ষো’ভ মি’ছি’ল কলাপাড়া হাসপাতালে জেনারেটর আছে, তেল নেই; আইপিএস আছে, ব্যাটারি নষ্ট “যু’দ্ধ থামাও, পৃথিবী বাঁচাও” স্লোগানে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন-অবস্থান কর্মসূচি
ফ্রান্সে মহানবীকে ব্যাঙ্গচিত্র প্রদর্শন প্রতিবাদে কলাপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফ্রান্সে মহানবীকে ব্যাঙ্গচিত্র প্রদর্শন প্রতিবাদে কলাপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

এস এম আলমগীর হোসেনঃ
ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (স:) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে কলাপাড়ার পাখিমারা বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন শাখার উদোগে পাখিমারা বাজারে ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ শেষ হয়ে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলার সভাপতি মুফতি মোঃ হাবিবুর রহমান হাওলাদার, সেক্রেটারি আর আইএম অহিদুজ্জামান ও ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আসাদুজামান ইউসুফ।  সভায় বক্তারা ব্যবসায়ীদের ফ্রান্সের সকল পণ্য বর্জনের আহবান জানান। এছাড়া রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে ফ্রন্সের দূতাবাস বন্ধের দাবি জানানো হয়।
এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলগঞ্জ ইউনিয়ন শাখার উদোগে পাখিমারা হাফিজিয়া কারিমীয়া ক্বেরাতুল কোআন মাদ্রাসা চত্বরে এক তারবিয়াত অনুষ্ঠিত হয়।
তারবিয়াত অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আসাদুজামান ইউসুফ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলার সভাপতি মুফতি মোঃ হাবিবুর রহমান হাওলাদার। প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলার সেক্রেটারি আর আইএম অহিদুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা কমিটির সদস্য মাওলানা মোঃ হেদাউল্লাহ জিহাদী, ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার সেক্রেটারী মৌলভী মোঃ মাহাবুবুল আলম, ছাত্র আন্দোলন কেন্দ্রীয় অফিস ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ গাজী মোঃ ওসমান গনি, মুজাহিদ কমিটির নীলগঞ্জ ইউনিয়ন সদর মাষ্টার আবদুল মান্নান।
সভা পরিচালনায় করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলগঞ্জ ইউনিয়ন শাখার সেক্রেটারী ডা: আবদুল কালাম।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!