শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় আটকে পরা মেছোবাঘ চরবাগানে অবমুক্ত

গলাচিপায় আটকে পরা মেছোবাঘ চরবাগানে অবমুক্ত

সঞ্জিব দাস, গলাচিপাঃ

গলাচিপায় বিড়াল প্রজাতির একটি মেছোবাঘ ফাঁদে আটকা পড়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে পৌর এলাকার এক নম্বর ওয়ার্ডের চল্লিশ ব্যারাকে জাহাঙ্গীর তালুকদারের বাসার সামনে তার পাতা ফাঁদে এ বিড়াল প্রজাতির মেছোবাঘটি আটকা পড়ে। শুক্রবার সকালে খবর পেয়ে স্থানীয় পুলিশ ও বনবিভাগের কর্মীরা মেছোবাঘটি উপজেলা গোলখালীর চরবাগানে অবমুক্ত করা হয়েছে। গলাচিপা পৌর এলাকার বাসিন্দা জাহাঙ্গীর হোসেন তালুকদার জানান, গত কয়েক মাস ধরে তাদের এলাকার বিভিন্ন মানুষের হাঁস-মুরগী রাতে আধারে ধরে খেয়ে ফেলে। এতে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে বৃহস্পতিবার রাতে হাঁস দিয়ে একটি ফাঁদ পাতেন। রাত আনুমানিক ২টার দিকে ফাঁদে বিড়াল প্রজাতির এ মেছোবাঘটি ধরা পড়লে লোকজন ছুটে আসে। পরে থানায় খবর দিলে পুলিশ এসে তাৎক্ষণিকভাবে মেছোবাঘটি উদ্ধার করে নিয়ে যায়। এ বিষয় গলাচিপা থানার এসআই মো. শহিদুূল ইসলাম বলেন, ‘গলাচিপা পৌরসভার চল্লিশ ব্যারাক এলাকার মো. জাহাঙ্গীর হোসেন তালুকদারের পাতা ফাঁদে এ মেছোবাঘটি আটক হয়। আমরা উদ্ধার করে বনবিভাগের কর্মীদের কাছে হস্তান্তর করেছি।’ এ প্রসঙ্গে গলাচিপা বনবিভাগের সদর ইউনিয়নের বিট কর্মকর্তা আবুবকর সিদ্দিক বলেন, লেজসহ বিড়াল প্রজাতির এ মেছোবাঘটি তিন ফুট লম্বা এবং ওজন ছয় কেজি। পরে পুলিশের সহযোগিতায় বিড়াল প্রজাতির মেছোবাঘটিকে গোলখালী নদীর চরবাগানের বনে এটিকে অবমুক্ত করা হবে।’

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!