বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
তালতলীতে পিস্তল ও গুলিসহ পাঁচ আ’ট’ক কলাপাড়ায় নৌযান শুমারি-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি নৌবাহিনীর ব্যবস্থাপনায় চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া অনুষ্ঠিত কলাপাড়ায় অ’বৈধ ভুসনা জাল বিক্রেতাকে অ’র্থ’দণ্ড, জাল পু’ড়ি’য়ে বিনষ্ট কলাপাড়ায় মা’রধ’র গর্ভপাতের অভিযোগে ভাসুর গ্রে’প্তা’র কলাপাড়ায় ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা ব্যাংকের মতবিনিময় কলাপাড়ায় বটতলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সড়ক সংস্কার আমতলীতে স্কুল ছাত্র ইমন হ-ত্যার সঙ্গে জড়িতদের গ্রে’প্তা’র দাবীতে সড়ক অবরোধ কলাপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত গলাচিপায় অস্তিত্ব হারানো খাল উদ্ধারের উদ্যোগ
আমতলীতে দুই দোকানে ৬৩ হাজার টাকা অর্থদন্ড

আমতলীতে দুই দোকানে ৬৩ হাজার টাকা অর্থদন্ড

আমতলী প্রতিনিধিঃ
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যার-৮ এর যৌথ অভিযানে অতিরিক্ত মুল্যে পন্য বিক্রি ও পন্যের মোড়কে সঠিক দাম উল্ল্যেখ না থাকার অপরাধে আমতলী পৌর শহরের মোল্লা সুপার সপের মালিক মোঃ আনিসুর রহমান মোল্লাকে ৬০ হাজার এবং ওজনে কারচুপির অপরাধে ফোরকানের মুরগীর দোকানে ৩ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। বুধবার দুপুরে এ অর্থদন্ডের আদেশ দেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক  ভ্রাম্যমান আদালতের বিচারক মোহাম্মদ সেলিম।
জানাগেছে, আমতলী পৌর শহরের ইউএনও অফিসের সামনে ২০১৮ সালে মোঃ আনিসুর রহমান মোল্লা নিজের নামে মোল্লা সুপার সপ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। ওই প্রতিষ্ঠানে তিনি নিত্য প্রয়োজনীয় মালামাল একদরে বিক্রি করেন। ক্রেতাদের অভিযোগ সুপার সপের মালিক শুরুতেই অতিরিক্ত মুল্যে নিত্য প্রয়োজনীয় পন্য বিক্রি করে আসছেন। এ নিয়ে ক্রেতাদের মধ্যে বিভিন্ন সময়ে বাকবিতন্ড হয়। কিন্তু তিনি অতিরিক্ত মুল্যে পন্য বিক্রি বন্ধ করেনি। বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাব-৮  মোল্লা সুপার সপে যৌথ অভিযান চালায়। এ সময় তারা ওই দোকানে অতিরিক্ত মুল্যে পন্য বিক্রি ও পন্যের মোড়কে সঠিক দাম উল্লেখ না থাকার অপরাধে ৬০ হাজার টাকা এবং ওজনে কম দেওয়ার অপরাধে মাছ বাজারে মুরগীর দোকানের মালিক ফোরকান মিয়াকে ৩ হাজার টাকা অর্থদন্ড করেন। বরগুনা জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ভ্রাম্যমান আদালতের বিচারক মোহাম্মদ সেলিম ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭/৪৭ ধারা মোতাবেক এ অর্থদন্ডের আদেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী র‌্যাব-৮’র ডিএডি মোঃ মোফাচ্ছেল হোসেন, উপজেলা স্যানেটারী পরিদর্শক মোসাঃ সাবেরা পারভীন ও পৌরসভার স্যানেটারী পরিদর্শক মোঃ কবির হোসেন প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!