আমতলীতে সিডর দিবস পালন | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

প্রধান সংবাদ
সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন
আমতলীতে সিডর দিবস পালন

আমতলীতে সিডর দিবস পালন

আমতলী প্রতিনিধিঃ
আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের উদ্দ্যোগে ভয়াল সিডর দিবস পালন করা হয়েছে। রবিবার এ দিন উপলক্ষ্যে শোক র‌্যালি, আলোচনা সভা ও মোমবাতি প্রজ্জলন করা হয়।
সিডরে নিহতদের স্মরনে আমতলী প্রেসক্লাব প্রাঙ্গন থেকে শোক র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এসে শেষ হয়। পরে সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের আহবায়ক মোঃ রেজাউল করিম বাদলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগ সভাপতি প্রভাষক জিএম ওসমানি হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উদিচী শিল্পী গোষ্ঠীর সভাপতি অশোক কুমার মজুমদার, বেসরকারী সংস্থা এনএসএস নির্বাহী পরিচালক এ্যাড. শাহাবুদ্দিন পান্না, আমতলী পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জিএম মুসা, পৌরসভার প্যানেল মেয়র মোঃ হাবিবুর রহমান মীর। আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের যুগ্ম আহবায়ক মোঃ জসিম উদ্দিন সিকদারের স লনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন আমতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন, একেএম খায়রুল বাসার বুুলবুল, আমতলী সাংবাদিক ইউনিয়ন সাবেক আহবায়ক পরিতোষ কর্মকার, সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ জয়নুল আবেদীন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সৈয়দ নুহুউল আলম নবীন, সাবেক সাধারণ সম্পাদক এসএম নাসির মাহমুদ, উদিচী শিল্পী গোষ্ঠির সাধারণ সম্পাদক আবু জিহাদ, সাংবাদিক মোঃ জসিম উদ্দিন হাওলাদার, মনিরুজ্জামান সুমন আকন, আবদুল্লাহ আল মোমেন নিজাম, মহসিন মাতুব্বর, মাহবুব বিশ্বাস টিটু ও এইচএম কাওসার মাতবর প্রমুখ। সভায় বক্তারা সিডরের নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!