বেনাপোলে বিজিবি’র পৃথক অভিযানে ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী আটক | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
বেনাপোলে বিজিবি’র পৃথক অভিযানে ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

বেনাপোলে বিজিবি’র পৃথক অভিযানে ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

মোঃ জসীম উদ্দীন,বেনাপোলঃ

যশোরের বেনাপোল সীমান্তের সাদীপুর ও শিকড়ি গ্রাম থেকে আজ রবিবার (১৫ নভেম্বর) বেলা ১২টার সময় পৃথক ২টি অভিযানে ১,৪৬৪ বোতাল ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার সাদীপুর গ্রামের কাশেমের ছেলে মিজান (২৯), একই এলাকার আফছার গাজীর ছেলে জাহিদুল ইসলাম (২০), বড় আঁচড়া গ্রামের  মৃত- সিরাজ খালাসীর ছেলে আলী মোহন ও শিকড়ি গ্রামের মৃত- নুর ইসলামের ছেলে মিজানুর রহমান (৩৫)।

৪৯ বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি ) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সেলিম রেজা জানান, মাদক পাচারের  গোপন সংবাদে,বেনাপোল সীমান্তের সাদীপুর গ্রামের গলাচিপা পোস্ট এলাকায় অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা ১,৩৯৪ বোতল ফেন্সিডিলসহ মিজান,মোহন ও জাহিদুরকে আটক করা হয়।

অপরদিকে,শিকড়ি সীমান্তের মাঠের মধ্যে থেকে অভিযান চালিয়ে ৭০ বোতল  ফেন্সিডিলসহ মিজানুর রহমানকে আটক করা হয়।

তিনি আরো জানান,আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!