শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল প্রকাশ, নম্বর বণ্টন নিয়ে বিতর্ক কলাপাড়ায় জমি নিয়ে সং’ঘ’র্ষ, নারী ইউপি সদস্য হাসপাতালে; থানায় অভিযোগ কুয়াকাটায় মাছধরা ট্রলারে জলদস্যুদের হানা, ১২ জেলে আ’হ’ত, মালামাল লু’ট কলাপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, ১২ জুলাইযোদ্ধাকে সংবর্ধনা আলীপুরে ব্যবসায়ীকে কু’পি’য়ে ও পি’টি’য়ে জ’খ’মে’র মা’ম’লায় প্রধান আ’সা’মি গ্রে’প্তা’র পটুয়াখালী বন্দর নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন অন্তর কলাপাড়ায় মেগা প্রকল্পে জীবিকা সংকট: গণগবেষণা আমতলীতে কাজ শেষ না হতেই সড়ক দেবে গেছে; কাজের অনিয়মের অভিযোগ স্থানীয়দের কলাপাড়ায় মা’রধ:র, হ-ত্যাচেষ্টার অভিযোগে শ্বশুরবাড়ির ৮ জনের বি’রু’দ্ধে মা’ম’লা কলাপাড়ায় সাংবাদিক ফোরামের সম্মাননা পেলেন এস এম আলমগীর হোসেন
গলাচিপায় জরাজীর্ণ ঘরে অসহায় আনোয়ার হোসেন

গলাচিপায় জরাজীর্ণ ঘরে অসহায় আনোয়ার হোসেন

সঞ্জিব দাস, গলাচিপাঃ

পটুয়াখালীর গলাচিপায় উপজেলা মানবেতার জীবনযাপন করছেন মো. আনোয়ার হোসেন মোল্লা। অস্বচ্ছল পরিবারে তিনটি সন্তান নিয়ে অসহায়ের জীবন যাপন করছে। মো. আনোয়ার হোসেন মোল্লা হচ্ছেন উপজেলার গোলখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গোলখালী গ্রামের মৃত. আ. রত্তন মোল্লার ছেলে। অভাবের তাড়নায় মো. আনোয়ার হোসেন মোল্লা ঢাকায় গিয়ে দিন মজুরের কাজ করেন। মো. আনোয়ার হোসেন মোল্লার বাড়িতে স্ত্রী সন্তানেরা জরাজীর্ণ ঘরে অতিকষ্ট বসবাস করছেন। যেখানে সামান্য বৃষ্টির পানি পড়তেই ঘরে প্রবেশ করে। এ বিষয়ে মো. আনোয়ার হোসেন মোল্লা বলেন, আমি অসহায় মানুষ। কোন রকম দিন মজুরের কাজ করে সংসার চালাতে কষ্ট হচ্ছে। এর মধ্যে আমার দুই মেয়েকে বিবাহের জন্য ছেলে দেখলেও ঘর না থাকায় বিবাহ হচ্ছে না। আমি সংসার চালাবো না ঘর তৈরি করব। আমি শুনেছি অসহায় ও গরীবের জন্য প্রধানমন্ত্রী মুজিব শতবর্ষে স্থানীয় সাংসদ সদস্যের মাধ্যমে গৃহহীন মানুষকে একটি করে বসত ঘর দিচ্ছেন। আমাকেও যদি একটি ঘর দেওয়া হয় তাহলে আমার মেয়েদের বিবাহ দেয়া সহ স্ত্রী ও সন্তান নিয়ে নিশ্চিন্তে থাকতে পারতাম। স্থানীয় ইউপি সদস্য মহিন মোল্লা বলেন, আনোয়ার হোসেনের পরিবার অত্যন্ত গরীব ও অসহায়। একটি সরকারী ঘর হলে তাদের আবাসন দূর্দশা দূর হবে। তাই এই ঘরটি দেয়ার ব্যাপারে সংশ্লিষ্ট সকলের কাছে তিনি বিশেষ ভাবে অনুরোধ জানান। গোলখালী ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন হাওলাদার বলেন, এই পরিবারটি আমার নির্বাচনী এলাকার তারা অত্যন্ত গরীব তাদের একটি বসত ঘরের খুব প্রয়োজন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!