গলাচিপায় সড়কে কেড়ে নিলো কিশোরের প্রাণ | আপন নিউজ

রবিবার, ১০ মে ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে?
গলাচিপায় সড়কে কেড়ে নিলো কিশোরের প্রাণ

গলাচিপায় সড়কে কেড়ে নিলো কিশোরের প্রাণ

গলাচিপা প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় সড়ক দূর্ঘটনায় একজনের নিহতের খবর পাওয়া গিয়েছে। গলাচিপা-পটুয়াখালী সড়কের বাঁশবুনিয়া নামক এলাকায় বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মো. শাহজাদা সুমন আকাশ (১৪) নামের কিশোরের ঘটনাস্থলেই মৃত্যু হয়। ইজিবাইকে থাকা অপর যাত্রী আল আমিন গুরুত্বর আহত অবস্থায় পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা ৩টার দিকে। ঘটনাস্থল থেকে যাত্রীবাহি বাস পটুয়াখালী য-১১-০০০৩ পুলিশ জব্দ করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, গলাচিপা-পটুয়াখালী সড়কে আমখোলার বাঁশবুনিয়া এলাকায় (মনির শিকদারের বাড়ির সামনে) পটুয়াখালী থেকে ছেড়ে আসা যাত্রীবাহি (য-১১-০০০৩ ) বাস ও শাখারিয়া স্টেশনের দিকে যাওয়া একটি যাত্রীবাহি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনার সময় ইজিবাইক দুমড়ে মুচড়ে ভিতরে থাকা যাত্রী পটুয়াখালীর কালিকাপুর ইউনিয়নের পূর্ব শারিকখালী গ্রামের মো. কবির হোসেন চৌকিদারের ছেলে মো. শাহজাদা সুমন আকাশ (১৪) ঘটনাস্থলেই মারা যান। অপর আহত আল আমিন পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দুর্ঘটনার পরই পরই বাস ড্রাইভার ও হেল্পার পালিয়ে যায়। এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। আহত আল আমিনকে চিকিৎসার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত শাহজাদা সুমনেনর লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। বাস ড্রাইভারকে গ্রেফতারের অভিযান চলছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!