গলাচিপায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন কেন্দ্রীয় যুবলীগ নেতা মামুন আজাদ | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
গলাচিপায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন কেন্দ্রীয় যুবলীগ নেতা মামুন আজাদ

গলাচিপায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন কেন্দ্রীয় যুবলীগ নেতা মামুন আজাদ

মো. নাসির উদ্দিন প্যাদা, গলাচিপাঃ

পটুয়াখালীর গলাচিপায় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ও ভালাবাসায় সিক্ত হলেন গলাচিপার কৃতি সন্তান কেন্দ্রীয় যুবলীগের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সহ-সম্পাদক মো. মামুন আজাদ। এসময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য এসএম শাহজাদা এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ, উপজেলা আওয়ামী লীগ নেতা মাঈনুল ইসলাম রনো, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. আলমগীর হোসাইন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরীফ আহমেদ আসিফ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মো. এব্রাহিম দফাদার, পৌর কাউন্সিলর মো. আবুল বশার প্যাদা, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, গলাচিপা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাজ্জাদ আহমেদ মাসুদ প্রমুখ। কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী কমিটির সহ-সম্পাদক হওয়ার পর এই প্রথম বারের মত রবিবার তিনি সকালে ঢাকা থেকে তার নিজ জন্মভ‚মি গলাচিপায় আসেন। কেন্দ্রীয় নেতার এ আগমন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃত্বে বিশাল এক শোডাউন দিয়ে অভ্যার্থনা জানান নেতাকর্মী ও সমর্থকরা। শহরজুড়ে জয়বাংলা শ্লোগানে মুখরিত স্থানীয় আওয়ামীলীগ কার্যালয়ে তাদেরকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়। এ সময় কেন্দ্রীয় যুবলীগ নেতা মামুন আজাদ বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাই দূর্নীতিমুক্ত দেশ বানাতে পারেন। তিনি নিজের দল থেকে শুদ্ধি অভিযান শুরু করেছেন। বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিনত করার যে স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। তা যেন কোন দূর্নীতিবাজ চক্র, মৌলবাদী শক্তি ও ক‚-চক্রী মহল নস্যাৎ করতে না পারে যুবলীগকে সে দায়িত্ব পালন করতে হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!