র‌্যাবের হাতে গলাচিপায় ম্যাগনেটিক পিলার প্রতারক চক্রের সদস্য আটক | আপন নিউজ

রবিবার, ১০ মে ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে?
র‌্যাবের হাতে গলাচিপায় ম্যাগনেটিক পিলার প্রতারক চক্রের সদস্য আটক

র‌্যাবের হাতে গলাচিপায় ম্যাগনেটিক পিলার প্রতারক চক্রের সদস্য আটক

সঞ্জিব দাস, গলাচিপাঃ

পটুয়াখালীর গলাচিপায় লিখন শিকদার (২৪) নামে ‘ম্যাগনেটিক পিলার’ প্রতারক চক্রের সক্রিয় এক সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮ এর সদস্যরা। তার কাছে থেকে পিতলের তৈরি একটি বোতল জব্দ করা হয়, যা তিনি প্রতারণার কাজে ব্যবহার করতেন। মঙ্গলবার (১ ডিসেম্বর) রাতে র‍্যাব-০৮ পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার জনাব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক লিখন পটুয়াখালীর গলাচিপা থানাধীন পানপট্টি গ্রামের মো. হালিম শিকদারের ছেলে। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার গলাচিপা থানাধীন উত্তর পানপট্টি এলাকা থেকে লিখন শিকদারকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিখন ‘ম্যাগনেটিক পিলার’ প্রতারণায় জড়িত থাকার কথা স্বীকার করেন। তার নামে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় একটি মামলাও রয়েছে। আসামিকে গলাচিপা থানায় হস্তান্তর করা হয়েছে। লিখন পটুয়াখালীতে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন। কথিত আছে ম্যাগনেটিক পিলার একটি অতি উচ্চ ক্ষমতা সম্পন্ন চুম্বক, যা তৈরি করা হয়েছে বৃটিশ আমলে। এই পিলারের গায়ে খোদাই করে লেখা আছে ইন্ডিয়া কোম্পানি ‘১৮১৮’। যার মূল্য কোটি টাকার ওপরে। তারা (প্রতারক চক্র) দেশের বিভিন্ন প্রান্ত থেকে বড় ব্যবসায়ীদের কৌশলে নিজ এলাকায় নিয়ে আসেন। পরে হ্যান্ড গ্লোভস, চশমাসহ বিভিন্ন বেশ ধারণ করে আকর্ষণীয় সব কৌশলে ধাতব দ্রব্যের বোতলটি দেখিয়ে প্রমাণ করার চেষ্টা করেন এটি অনেক ক্ষমতা সম্পন্ন। জব্দ ধাতব দ্রব্যের তৈরি বোতলটি স্থানীয় স্বর্ণকারের মাধ্যমে র‌্যাব নিশ্চিত হয় যে, এটি পিতলের তৈরি এবং খুব বেশি দিন আগের নয়। এটি একটি ধাতব দ্রব্য মাত্র। যার কোনো অলৌকিক চুম্বকীয় ক্ষমতা নেই। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বড় বড় ব্যবসায়ীরা এই পিলার প্রতারণা চক্রের ফাঁদে পা দিয়ে লাখ লাখ টাকা হারিয়েছেন অনেক সাধারণ মানুষ। লিখনকে বুধবার গলাচিপা বিজ্ঞ আদালত জেল হাজতে প্রেরণ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!