মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতি সভা কলাপাড়ায় পরিচ্ছন্ন-পরিবেশ নিয়ে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত অমাতলীতে প্রধানমন্ত্রীর দেয়া অতিদরিদ্র জনগোষ্ঠির কর্সংস্থান খাল খনন প্রকল্পে হরিলুট নৌযান শুমারিতে অংশ নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জেলেদের সহযোগিতা চাইলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী কলাপাড়া প্রেসক্লাবের উন্নয়নে এক লাখ টাকা অনুদান দিলেন অভি বিশ্বাস কলাপাড়ায় ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা ব্যাংকের মতবিনিময় কলাপাড়ায় বটতলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সড়ক সংস্কার আমতলীতে স্কুল ছাত্র ইমন হ-ত্যার সঙ্গে জড়িতদের গ্রে’প্তা’র দাবীতে সড়ক অবরোধ কলাপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত গলাচিপায় অস্তিত্ব হারানো খাল উদ্ধারের উদ্যোগ
গলাচিপায় মৌলবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে যুবলীগের বিক্ষোভ মিছিল

গলাচিপায় মৌলবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে যুবলীগের বিক্ষোভ মিছিল

সঞ্জিব দাস, গলাচিপাঃ

পটুয়াখালীর গলাচিপায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মানে বিরোধীতার নামে বিএনপি-জামাতের মদদপুষ্ট উগ্র মৌলবাদ, সাম্প্রদায়িকতা ও ধর্মান্ধ গোষ্ঠী কর্তৃক জনমনে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে উপজেলা যুবলীগের এর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত। ১ ডিসেম্বর মঙ্গলবার রাত ৮টায় উপজেলা আওয়ামী লীগ অফিস কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজি মজিবুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগ নেতা মো. মামুন আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক মো. নাসির উদ্দিন হাওলাদার, দপ্তর সম্পাদক সমির দেবনাথ, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি সাজ্জাদ আহমেদ মাসুদ, পৌর আওয়ামী লীগ নেতা মো. রফিকুল ইসলাম রুবেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরীফ আহমেদ আসিফ, সাধরণ সম্পাদক জাহিদ হোসেন প্রমুখ। এ সময় কেন্দ্রীয় নেতা মামুন আজাদ বলেন, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন নিয়ে একটি মৌলবাদি সাম্প্রদায়িক অপগোষ্ঠী ইসলামের অপব্যাখ্যা ছড়িয়ে ধর্মপ্রান মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টির পায়তারা করছে, তারা ৩০ লক্ষ মানুষের রক্তের বিনিময় ও ২ লক্ষ মা-বোনের অর্জিত স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার শত্রু। এই অপশক্তির বিরুদ্ধে যুবলীগের সকল নেতা-কর্মী, সমার্থকসহ আপামর জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বক্তারা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!