গলাচিপায় চাঁদার টাকা না দেয়ায় হামলা ও মানববন্ধন | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
গলাচিপায় চাঁদার টাকা না দেয়ায় হামলা ও মানববন্ধন

গলাচিপায় চাঁদার টাকা না দেয়ায় হামলা ও মানববন্ধন

মো. নাসির উদ্দিন প্যাদা, গলাচিপাঃ

পটুয়াখালীর গলাচিপায় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদার টাকা না পাওয়ায় হামলা ও টিটির টাকা নিয়ে যাওয়ার ঘটনায় ব্যবসায়ীরা মানববন্ধন ও থানায় অভিযোগ করেছেন ইজারাদারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের উলানিয়া বাজারে। হামলার শিকার ব্যবসায়ী শংকর দেবনাথ (৫৫) হচ্ছেন উপজেলার রতনদী তালতলি ইউনিয়নের উলানিয়া বাজারের মৃত নিরোদ দেবনাথের ছেলে। আর হামলাকারীরা হলেন উলানিয়া বাজারের হাট ইজারাদার ডাকুয়া ইউনিয়নের বাসিন্দা মো. জামাল চৌধুরী ও তার সঙ্গী বাপ্পি মিয়াসহ নাম না জানা আরো অনেকে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রতনদী তালতলি ইউনিয়নের উলানিয়া বাজারে ব্যবসায়ীদের কাছে ঘাট ইজারাদার মো. জামাল চৌধুরী দীর্ঘদিন যাবত চাঁদা দাবি করে আসছেন। কিন্তু ব্যবসায়ীরা চাঁদার টাকা না দেয়ায় রবিবার সকাল ৯টায় শংকর দেবনাথের দোকানে এসে চাঁদার টাকা দাবি করেন জামাল চৌধুরী ও তার সঙ্গী বাপ্পি মিয়াসহ আরো অনেকে। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে তারা ব্যবসায়ী শংকর দেবনাথের ওপর হামলা চালায়। এতে শংকর দেবনাথ গুরুতর আহত হয় এবং তার দোকানে টিটির জন্যে থাকা ৫ লাখ টাকা জোর করে নিয়ে যায় হামলাকারীরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ ঘটনায় উলানিয়া বন্দর সমিতির সকলে মিলে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয় ও গলাচিপা থানায় এসে অভিযোগ জানান। পরে তারা থানার ফটকে বেলা ১১টায় উপস্থিত থেকে বিচারের দাবিতে এক মানববন্ধন পালন করেন। অভিযুক্ত জামাল চৌধুরী ও তার সঙ্গী বাপ্পি মিয়াসহ আরো অনেকের বিরুদ্ধে বিচারের দাবি তুলেন তারা।এ বিষয়ে ইজারাদার মো. জামাল চৌধুরীর কাছে জানতে চাইলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে মিমাংসার কথাবার্তা চলছে। মিমাংসা না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!