শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ার নীলগঞ্জে অনূর্ধ্ব-১৪ ফুটসাল টুর্নামেন্টের ফাইনালে হানজালা ফাইটার্স চ্যাম্পিয়ন আমতলীতে ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিকান্ড কুয়াকাটায় হোটেলের লাইসেন্স নবায়নের নামে ঘুষ দাবি, হাতেনাতে আ’ট’ক শ্রম পরিদর্শক আমতলীর খেকুয়ানী বাজারে গাডার সেতু নির্মাণের দাবীতে মা/ন/ব/ব/ন্ধ/ন খাল নেই, রাস্তা নেই-গঙ্গামতিতে আড়াই কোটি টাকার গার্ডার সেতু নির্মাণ নিয়ে প্রশ্ন পরিবারের সন্ধানে পথে পথে ঘুরছেন ৭০ বছরের কুলসুম, ফিরতে চান স্বজনদের কাছে কলাপাড়ার লালুয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত কলাপাড়ায় আঘাত পেয়ে চিৎকার করায় শিক্ষার্থীকে বেধড়ক পেটালেন শিক্ষক মধ্যরাতে শেষ হচ্ছে সমুদ্র ও নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা,চলছে জেলেদের শেষ সময়ের প্রস্তুতি কলাপাড়ায় শিশু রাইয়ানকে হ/ত্যার আগে সারা রাত জেগে ঘাতক আলআমিন ই’য়া’বা সেবন করেছে
কলাপাড়ায় চেয়ারম্যান মশিউর রহমানকে জেলগেটে জিজ্ঞাসাবাদ’র আদেশ

কলাপাড়ায় চেয়ারম্যান মশিউর রহমানকে জেলগেটে জিজ্ঞাসাবাদ’র আদেশ

রিপোর্ট-চঞ্চল সাহাঃ
পটুয়াখালীর কলাপাড়ায় মুক্তিযোদ্ধা মো.শাহআলম হাওলাদারকে কুপিয়ে জখম করার ঘটনায় মামলার প্রধান আসামী টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু কে চার দিনের জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত। বুধবার আসামী পক্ষের কৌশলীরা জামিন তার আবেদন করলে  মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ উপ-পরিদর্শক মো.শওকত জাহান’র সাত দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত জামিন আবেদন নাকচ করে চার দিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন।
উল্লেখ্য, দশ লাখ টাকা চাঁদার দাবীতে গত ২৯ নভেম্বর বিকেলে উপজেলার চাকামইয়া ইউনিয়নের তাড়িকাটা গ্রামে মুক্তিযোদ্ধা শাহআলম হাওলাদার’র স্থাপিত ইটভাটায় চেয়ারম্যান মশিউর রহমান শিমুর নেতৃত্বে কুপিয়ে তাকে জখম করে সন্ত্রাসীরা। এ ঘটনায় মুক্তিযোদ্ধার শাহআলম’র স্ত্রী মোসা.আকলিমা বেগম বাদী হয়ে ১১ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। পুলিশ পাঁচজনকে আটক করতে সক্ষম হয়েছে।
এ ঘটনার বিচারের দাবীতে গত ২ ডিসেম্বর বেলা ১১ টার দিকে স্থানীয় সুরেন্দ্রমোহন চৌধুরী সড়কে এক মানববন্ধন ও সমাবেশ করেছে মুক্তিযোদ্ধারা। পরে প্রেসক্লাবে এক সংবাদ সন্মেলন করেন তারা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!