বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে গলাচিপায় মানববন্ধন | আপন নিউজ

রবিবার, ১০ মে ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে গলাচিপায় মানববন্ধন

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে গলাচিপায় মানববন্ধন

সঞ্জিব দাস, গলাচিপাঃ

‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ – এই শ্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে পটুয়াখালীর গলাচিপায় মানববন্ধন হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সামনের সড়কে উপজেলার সকল পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম, গলাচিপা সরকারি ডিগ্রি কলেজের সহকারি অধ্যক্ষ আব্দুর রশিদ মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা এআরএম সাইফুল্লাহ, চিকনিকান্দি ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে আবারো ৭১’র পরাজিত শক্তি সোচ্চার হয়েছে। মৌলবাদী ও উগ্রপন্থিদের কাছ থেকে দেশকে ও দেশের স্বার্বভৌমত্ব রক্ষার জন্য সকলকে সজাগ থাকতে হবে। স্বাধীন বাংলাদেশের স্থপতি, সোনার বাংলার রূপকার, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান বক্তারা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!