মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১১ অপরাহ্ন

প্রধান সংবাদ
নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে আমতলীতে অ্যাডভোকেসি সভা পায়রা বিদ্যুৎকেন্দ্রে নিবন্ধিত শ্রমিকদের অন্তর্ভুক্তির দাবিতে বি’ক্ষো’ভ কলাপাড়ায় সিটি ব্যাংকের নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন কলাপাড়ায় লালুয়া নয়াপাড়া মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতি সভা কলাপাড়ায় পরিচ্ছন্ন-পরিবেশ নিয়ে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত অমাতলীতে প্রধানমন্ত্রীর দেয়া অতিদরিদ্র জনগোষ্ঠির কর্সংস্থান খাল খনন প্রকল্পে হরিলুট নৌযান শুমারিতে অংশ নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জেলেদের সহযোগিতা চাইলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী কলাপাড়া প্রেসক্লাবের উন্নয়নে এক লাখ টাকা অনুদান দিলেন অভি বিশ্বাস কলাপাড়ায় ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা ব্যাংকের মতবিনিময়
জাতীয় পতাকা বিক্রি করেই আত্মতৃপ্ত আবুল বয়াতী

জাতীয় পতাকা বিক্রি করেই আত্মতৃপ্ত আবুল বয়াতী

রিপোর্ট-রাসেল মোল্লা।।

 

বিজয়ের মাস ডিসেম্বর। বাংলার মুক্তিকামী মানুষ হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান’র ডাকে সারাদিয়ে দীর্ঘ নয় মাস স্বাধীনতার জন্য যুদ্ধ করে। যুদ্ধ শেষে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বিজয় লাভ করে ছিল। আর পরাজয় বরণ করেছিল পাক হানাদার বাহীনি। বাংলার আপময় জনগন সেই বিজয়কে বুকে ধারণ করে আজ স্বাধীন। প্রতিবছরে এই মাসটি এলেই আমাদের দেশের গ্রাম থেকে শুরু করে শহরের সর্বত্রই বিজয় কেতন (জাতীয় পতাকা) উড়াতে নেয় নানান প্রস্তুতি। আর ১৬ই ডিসেম্বর বিজয় উদযাপনে দেশ ব্যাপী নানা আয়োজন করা হয়। এ দিবসটিতে একটি বিশেষ মর্যাদা পায় জাতীয় পতাকা। সেই জাতীয় পতাকার যোগান দিতে নানা বয়সী মানুষ এ সময়টাতে বিভিন্ন সাইজের পতাকা ও বিজয়ের ষ্টীকার নিয়ে পর্যটন নগরী কুয়াকাটা পায়রা বন্দর কলাপাড়ায় ঘূরে বেড়ায়। সেরকমই একজন পতাকা বিক্রেতা মোঃ আবুল বয়াতি যিনি মাদারীপুর জেলার চর কামার কান্ডী গ্রাম থেকে কলাপাড়া পৌরশহরে এসেছেন গত ১০ ডিসেম্বর। উঠেছেন শহরের একটি আবাসিক হোটেলে তার সাথে আলাপকালে তিনি বলেন, আমি স্বাধীনতা যুদ্ধের সময় আমার বয়স ৮ বছর আমি যুদ্ধ দেখেছি। অনেক ত্যাগের বিনিময় আমরা পেয়েছি একটি স্বাধীন বাংলাদেশ আমি কৃষক কিন্তু ডিসেম্বর মাস এলেই আমার অন্য কোন কাজ ভালো লাগেনা শুধু এমাসে জাতীয় পতাকা স্মৃতিসৌদের ছবি সম্বলিত ষ্টীকার বিক্রি করি এতে প্রতিদিন আমার তিন থেকে চারশত টাকা লাভ হয়। লাভ বড় কথা নয় (জাতীয় পতাকা) কাধে নিলে নিজেকে বঙ্গবন্ধুর দেশের মানুষ মনে হয়। জাতীয় পতাকা বিক্রি করে আত্মতৃপ্তিতে আমার মন ভরে যায়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!