বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
তালতলীতে পিস্তল ও গুলিসহ পাঁচ আ’ট’ক কলাপাড়ায় নৌযান শুমারি-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি নৌবাহিনীর ব্যবস্থাপনায় চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া অনুষ্ঠিত কলাপাড়ায় অ’বৈধ ভুসনা জাল বিক্রেতাকে অ’র্থ’দণ্ড, জাল পু’ড়ি’য়ে বিনষ্ট কলাপাড়ায় মা’রধ’র গর্ভপাতের অভিযোগে ভাসুর গ্রে’প্তা’র কলাপাড়ায় ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা ব্যাংকের মতবিনিময় কলাপাড়ায় বটতলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সড়ক সংস্কার আমতলীতে স্কুল ছাত্র ইমন হ-ত্যার সঙ্গে জড়িতদের গ্রে’প্তা’র দাবীতে সড়ক অবরোধ কলাপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত গলাচিপায় অস্তিত্ব হারানো খাল উদ্ধারের উদ্যোগ
কলাপাড়ায় দক্ষতা উন্নয়নে সিপিপি’র স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ শুরু

কলাপাড়ায় দক্ষতা উন্নয়নে সিপিপি’র স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ শুরু

বিশেষ প্রতিবেদকঃ

কলাপাড়ার ঘর্ণিঝড় প্রস্ততি কর্মসূচির (সিপিপি) টিয়াখালী ইউনিয়নের স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়নে প্রতিবন্ধীবান্ধব ঘর্ণিঝড় প্রস্ততি বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার সকালে পৌরশহরের মঙ্গলসুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়াম্যান এস এম রাকিবুল আহসান। এ সভায় টিয়াখালী ইউনিয়ন টিম লীডার এস,এম মোশাররফ হোসেন মিন্টু’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সিপিপি টিম লীডার মো. মোতালেব হাওলাদার, উপজেলা সিপিপি’র সহকারি পরিচালক আসাদুজ্জামান খান, মহিপুর ইউনিয়ন টিম লীডার মো. সেলিম, পিএসডির ডিভিশনাল কো-অর্ডিনেটর মোমিন খান, দুর্যোগ ঝুকিহ্রাসে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠ পুরুস্কারপ্রাপ্ত স্বেচ্ছাসেবক, সংরক্ষিত মহিলা কাউন্সিলর উম্মে তামিমা বিথী প্রমুখ।
ঘর্ণিঝড় প্রস্ততি কর্মসূচির (সিপিপি) কলাপাড়ার আয়োজনে, পার্টনার্স অন হেলথ এন্ড ডেভলপমেন্ট (পিএইচডি’র) সহযোগীতায় প্রশিক্ষণার্থী স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা সিপিপি’র সহকারি পরিচালক আসাদুজ্জামান খান, মো. শহিদুল ইসলাম তালুকদার এবং মো. সুমন হাওলাদার, হেলথ কো-অর্ডিনেটর নুর মোহাম্মদ। প্রশিক্ষণে টিয়াখালী ইউনিয়নের ৯টি ইউনিটে সদ্য যোগদানাকরি ৪৫ জন নারী স্বেচ্ছাসেবক অংশ গ্রহণ করেণ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!