শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী

কলাপাড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী

বিশেষ প্রতিবেদকঃ 

কলাপাড়ায় খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম, তার ভাই ফারুক ও ভাতিজা হালিম সহ ৩ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাত ও প্রতারনার অভিযোগে গ্রেফতারী পরোয়ানা জারী করেছে আদালত। বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার’র আদালত রবিবার (১৩ ডিসেম্বর) এ গ্রেফতারী পরোয়ানা জারী করেন।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক আবদুর রহিম সহ ৫ জন কুয়াকাটার ব্যবসায়ী মিলন হাওলাদার ও তার ব্যবসায়ী বন্ধু আবদুস সোবাহান’র নিকট থেকে ২০ আগষ্ট ২০১৬ লতাচাপলি মৌজার ৪০ শতাংশ জমি বিক্রয়ের জন্য ৩০০ টাকার নন জুডিসিয়াল ষ্ট্যাম্পে স্বাক্ষর করে ১৩ লক্ষ টাকা গ্রহন করেন। এরপর দীর্ঘদিনেও বাদীর পাওনা টাকা ও তার অনুকূলে উক্ত পরিমান সম্পত্তির দলিল রেজিষ্ট্রী করে দেননি। বিষয়টির সুষ্ঠু সমাধানের লক্ষে ইতোপূর্বে লিখিত অভিযোগের প্রেক্ষিতে মহিপুর থানা পুলিশ উদ্দোগ নিয়েও কোন ফল হয়নি। পরবর্তীতে ইউএনও কলাপাড়াকে বিষয়টি জ্ঞাত করার পর তিনি ফৌজদারী মামলা করার পরামর্শ দেয়ায় ভুক্তভোগী মিলন হাওলাদার বিজ্ঞ আদালতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১৩ ফেব্রুয়ারী মামলা করেন। আদালত মামলার অভিযোগের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) কে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। রবিবার তদন্ত প্রতিবেদনের আলোকে আদালত প্রধান শিক্ষক আবদুর রহিম সহ ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন।

আদালতের বেঞ্চ সহকারী ফেরদৌস মিয়া গ্রেফতারী পরোয়ানা জারীর সত্যতা স্বীকার করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!