গলাচিপায় শহিদ বুদ্ধিজীবী দিবস স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান | আপন নিউজ

রবিবার, ১০ মে ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা
গলাচিপায় শহিদ বুদ্ধিজীবী দিবস স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

গলাচিপায় শহিদ বুদ্ধিজীবী দিবস স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

সঞ্জিব দাস, গলাচিপাঃ

পটুয়াখালীর গলাচিপায় শহিদ বুদ্ধিজীবী দিবস স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা আওয়ামী লীগ। পৃথিবীর ইতিহাসের এক কালো অধ্যায়। ১৯৭১ সালের এদিনে বাঙালির চ‚ড়ান্ত বিজয়ের ঊষালগ্নে হানাদার বাহিনী তাদের নিশ্চিত পরাজয় আঁচ করতে পেরে জাতিকে মেধাশূন্য করার হীন উদ্দেশ্যে স্বাধীনতা বিরোধী রাজাকার-আলবদর-আল শামস বাহিনীর সহযোগিতায় দেশের প্রথিতযশা শিক্ষাবিদ, চিকিৎসক, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পীসহ বহু গুণীজনকে নির্মমভাবে হত্যা করে। জাতির এই সূর্যসন্তানদের মহান আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে উপজেলা আওয়ামী লীগ অফিস কার্যালয়ে সোমবার সন্ধ্যা ৭টায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে। সভা পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মস্তফা টিটো। এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হারুন-অর-রশিদ, সহ-সভাপতি হাজী মজিবুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ, এ্যাডভোকেট আ. খালেক মিয়া, মো. রেজাউল করিম, সর্দার মো. শাহ আলম, মো. জুয়েল গাজী, মো. আলমগীর হোসেন, আবিদ হোসেন রুবেল, সাজ্জাদ আহমেদ মাসুদ প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!