বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
তালতলীতে পিস্তল ও গুলিসহ পাঁচ আ’ট’ক কলাপাড়ায় নৌযান শুমারি-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি নৌবাহিনীর ব্যবস্থাপনায় চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া অনুষ্ঠিত কলাপাড়ায় অ’বৈধ ভুসনা জাল বিক্রেতাকে অ’র্থ’দণ্ড, জাল পু’ড়ি’য়ে বিনষ্ট কলাপাড়ায় মা’রধ’র গর্ভপাতের অভিযোগে ভাসুর গ্রে’প্তা’র কলাপাড়ায় ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা ব্যাংকের মতবিনিময় কলাপাড়ায় বটতলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সড়ক সংস্কার আমতলীতে স্কুল ছাত্র ইমন হ-ত্যার সঙ্গে জড়িতদের গ্রে’প্তা’র দাবীতে সড়ক অবরোধ কলাপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত গলাচিপায় অস্তিত্ব হারানো খাল উদ্ধারের উদ্যোগ
রাঙ্গাবালীতে নিরাপত্তাহীনতায় বাদীর পরিবার মামলা তুলে নিতে হত্যার হুমকি আসামির

রাঙ্গাবালীতে নিরাপত্তাহীনতায় বাদীর পরিবার মামলা তুলে নিতে হত্যার হুমকি আসামির

মো. নাসির উদ্দিন প্যাদা, গলাচিপাঃ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় জাহাঙ্গীর ঢালীর মামলার আসামী বাদী মোসা. তানিয়া বেগমকে মামলা তুলে নিতে হত্যার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরে তানিয়া বেগম ও তার ভাই মো. তুহিন ঢালী সাংবাদিকদের কাছে জানান। উল্লেখ্য গত ১৩ ডিসেম্বর আসামী দুধা হাওলাদারসহ ৮ জনের বিরুদ্ধে রাঙ্গাবালী থানায় একটি মামলা দায়ের করেন তানিয়া বেগম। রাঙ্গাবালী থানা পুলিশ মামলার প্রধান আসামী দুধা হাওলাদারকে এবং হক মিয়া হাওলাদারকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন। অন্যান্য আসামীরা এবং তাদের আত্মীয় স্বজনরা বাদীসহ জাহাঙ্গীর ঢালী পরিবারকে মৃত্যুর হুমকি দিচ্ছেন। এ বিষয়ে মামলার বাদী তানিয়া বেগম জানান, আমার বাবা জাহাঙ্গীর ঢালীকে গুরুতর আহত করায় আমি বাদী হয়ে ৮ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছি। আসামীরা আমাকে সহ আমার আত্মীয় স্বজনকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমরা এখন জীবনের নিরাপত্তহীনতায় ভুগছি। আহত জাহাঙ্গীর ঢালীর ছেলে তুহিন ঢালী বলেন, ‘আমার বাবাকে মারধর করে দুধা হাওলাদার ও তার সহযোগীরা গুরুতর আহত করে ক্ষ্যান্ত হয় নি। থানায় মামলা করায় আমাদেরকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিবে বলে মানুষের কাছে অপপ্রচার চালাচ্ছে। আসামীদের ভয়ে আমরা এখন পালিয়ে বেড়াচ্ছি।’

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!