কুয়াকাটা পৌরসভা নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:০০ অপরাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
কুয়াকাটা পৌরসভা নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত

কুয়াকাটা পৌরসভা নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধিঃ
আসন্ন কুয়াকাটা পৌরসভা নির্বাচন-২০২০ উপলক্ষে মঙ্গলবার (২২ ডিসেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালী জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মতিউল ইসলাম চৌধুরী এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পটুয়াখালী পুলিশ সুপার, মােহাম্মদ মইনুল হাসান পিপিএম, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, পটুয়াখালী বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির, পটুয়াখালী জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা । এছাড়াও উপস্থিত ছিলেন কলাপাড়া় পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক সহ র‌্যাব প্রতিনিধি; আনসার প্রতিনিধি; আসন্ন পৌরসভা নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীগণ সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
 সভায় আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করা হয় এবং গুজব ছড়ানোর মাধ্যমে এই সুন্দর পরিবেশ নষ্ট না করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়। একই সাথে বক্তাগণ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, আইনশৃঙ্খলা বাহিনীসহ সকলের সুসমন্বয়ের মাধ্যমে একটি সুন্দর ও সুষ্ঠু পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!