এ্যাড. ফখরুল ইসলাম মুকুলের রোগ মুক্তি কামনায় বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ | আপন নিউজ

সোমবার, ১১ মে ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২
এ্যাড. ফখরুল ইসলাম মুকুলের রোগ মুক্তি কামনায় বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ

এ্যাড. ফখরুল ইসলাম মুকুলের রোগ মুক্তি কামনায় বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ

সঞ্জিব দাস,গলাচিপাঃ

এ্যাডভোকেট ফখরুল ইসলাম মুকুল এর রোগ মুক্তি কামনায় বিভিন্ন মসজিদে রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহ‌ফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার আসর নামাজের পর গলাচিপা উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া-মিলাদ ও সন্ধায় মন্দিরে প্রর্থনার আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, এ্যাডভোকেট মোঃ ফখরুল ইসলাম মুকুল অসুস্থতার মাত্রা বেড়ে যাওয়ায় দ্বিতীয় বারের মত কোভিড পরীক্ষা করানো হয় তখন করোনা পজেটিভ আসে। তিনি একটি বেসরকারী হাসপাতালে ভর্তি আছেন। এ বিষয়ে গলাচিপা পৌরসভার কাউন্সিলর আখি হাওলাদার বলেন, আমাদের প্রিয় নেতা এ্যাডভোকেট ফখরুল ইসলাম মুকুল বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের শুরু থেকে জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবা করতে গিয়ে আজ তিনি নিজেই করোনায় আক্রান্ত হয়েছেন। মহান আল্লাহর অশেষ রহমতে তিনি করোনাকে জয় করে দ্রুত সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ। এ বিষয়ে ব্যবসায়ী ও যুবলীগ নেতা বিশ্ব কর্মকার বলেন, এ্যাডভোকেট ফখরুল ইসলাম মুকুল করোনা পজেটিভ হওয়ায় তার দ্রুত সুস্থতা কামনা করছি সে যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। তিনি আরও বলেন, হাজারো মানুষের নিস্বার্থ ভালোবাসার একজন সাদা সিদে মানুষ এ্যাডভোকেট ফখরুল ইসলাম মুকুল। গলাচিপা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাহেব আলী মাতুব্বর বলেন, এ্যাডভোকেট ফখরুল ইসলাম মুকুল ভাই করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় গলাচিপা সর্বস্থরের মানুষ তার সুস্থতা কামনায় দোয়া করছে। সে যেন তারাতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!