রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে জাতীয় সমবায় দিবস পালন আমতলীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করল বিএনপি কলাপাড়ায় মা’দ’ক সেবনে টাকা না পেয়ে অভিমানে যুবকের আ/ত্মহ/ত্যা কলাপাড়ায় মানিকমালা খেলাঘর আসরের কমিটি গঠন ৬২ হাজার মেট্রিকটন কয়লা নিয়ে পায়রা বন্দরে সিঙ্গাপুরের পতাকাবাহী মাদার ভ্যাসেল কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কলাপাড়া বেকারি মালিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক হারুন কলাপাড়ায় স্বামী কা’রাগা’রে, বসতভিটা দ/খ/ল ও হা/ম/লার অভিযোগে সংবাদ সম্মেলনে আছিয়া বেগম পায়রা বন্দরের উপপরিচালকের সাথে কলাপাড়া উপজেলা প্রেসক্লাব সদস্যদের মতবিনিময়
ভিজিএফর ৫৮০ কেজি চাল আত্মসাত; কলাপাড়ায় ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

ভিজিএফর ৫৮০ কেজি চাল আত্মসাত; কলাপাড়ায় ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

বিশেষ প্রতিবেদকঃ
কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নের চেয়ারম্যান ও ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ হুমায়ুন কবির কেরামত হাওলাদারকে ভিজিএফএর চাল আত্মসাতের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় স্থানীয় সরকার বিভাগের (ইপ-১ অধিশাখা) ২০ জানুয়ারি এক প্রজ্ঞাপনে চেয়ারম্যান হুমায়ুন কবির কেরামতকে বরখাস্ত করা হয়। সিনিয়র সহকারী সচিব মোঃ আবু জাফর রিপন স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপজেলার ১ নং চাকামইয়া ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির কেরামতের বিরুদ্ধে ভিজিএফএর ৫৮০ কেজি চাল আত্মসাতের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ স্থানীয় তদন্তে প্রমানিত হওয়ায় অপরাধমূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪ (১) অনুযায়ী চেয়ারম্যানতে তাঁর স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে। উল্লেখ্য ২০১৯ সালের ৭ আগস্ট পুর্ব-চাকামইয়া গ্রামের জালাল চাকরের বাড়ির পুকুর এবং অপর একটি বাড়ি থেকে উপজেলা প্রশাসন ১৫ বস্তা ভিজিএফএর চাল এবং পুকুর থেকে ১০টি খালি বস্তা উদ্ধার করেন। গ্রেফতার করা হয় ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির কেরামত ও তার এক সহযোগী জামালকে। তখন ওই ঘটনায় পাঁচজনকে আসামি করে মামলা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, মন্ত্রণালয়ের নির্দেশনার চিঠি পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। চেয়ারম্যানকে বরখাস্তের খবরটি সর্বত্র আলোচিত হচ্ছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!