শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়া পৌরসভা নির্বাচনে ধানেরশীষ প্রার্থী হাজী হুমায়ুন সিকদারের কর্মীসভা অনুষ্ঠিত

কলাপাড়া পৌরসভা নির্বাচনে ধানেরশীষ প্রার্থী হাজী হুমায়ুন সিকদারের কর্মীসভা অনুষ্ঠিত

আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়া পৌরসভায় ১৪ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির মনোনীত ধানেরশীষ মেয়র প্রার্থী হাজী হুমায়ুন সিকদারের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ জানুয়ারী) বেলা ১১ টায় নিজ বাসভবনে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
এই কর্মীসভায় মোজাম্মেল হক মুন্সী সভাপতিত্বে বক্তব্য রাখেন নুরুল হক মন্সী, হাজী বাবুল, সেলিম হাওলাদার, হেমায়েত হোসেন সাকিব, মাওলানা আউয়াল, আবু জাফর সিকদার, সাকু সিকদার, আইয়ুব আলী সিকদার, আতিউল্লাহ সিকদার, জাকির হোসেন সিকদার। বক্তব্যরা ধানেরশীষ প্রতীক নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
বিএনপি মনোনিত ধানের শীষ মেয়র প্রার্থী হাজী হুমায়ুন সিকদার বলেন, এটি আমার  শেষ নির্বাচন, কলাপাড়া পৌরসভার মেয়র থাকাকালীন সময়ে নিজের বাড়ি থেকে এনে টাকা খরচ করেছি, পৌরসভার একটা টাকাও ধরিনি, এমন কোন পাপ বা কাজ করিনি মানুষ আমাকে বঞ্চিত করবে, মানুষের কাছে গেলেই বুঝবেন।
মানুষের কাছে গিয়ে আমার জন্য ভোট চাইবেন, নিরপেক্ষভাবে ভোট হবে জনগণ ভোট দিতে পারে-ইনশাল্লাহ জয় হবে।
কর্মী সভা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ওই কর্মী সভা ও মিলাদ সিকদার বাড়ির লোকজনসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!