কলাপাড়ায় ব্যবসায়ীর বাড়ী থেকে নগদ টাকা স্বর্নালংকার লুট | আপন নিউজ

সোমবার, ১১ মে ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২
কলাপাড়ায় ব্যবসায়ীর বাড়ী থেকে নগদ টাকা স্বর্নালংকার লুট

কলাপাড়ায় ব্যবসায়ীর বাড়ী থেকে নগদ টাকা স্বর্নালংকার লুট

চঞ্চল সাহাঃ
কলাপাড়ায় এক ব্যবসায়ীর বাড়ীতে ৫/৬ জনের একদল মুখোশধারী দুবৃর্ত্তরা হানা দিয়ে নগদ টাকা ও স্বর্নালংকার লুট করে নিয়ে গেছে। বুধবার দিবাগত রাত তিন টার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের সাফাখালী গ্রামে এ ঘটনা ঘটে। বাড়ীর মালিক মো.কামাল বেপারী। সে একজন ওষুধ ব্যবসায়ী। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক সুজন চক্রবর্তী জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন, বাড়ীর দড়জা তেমন ভাল ছিল না। দুর্বৃত্তরা ওই দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে বাড়ীর মালিকের ভাষ্যঅনুযায়ী নগদ ৩৭ হাজার টাকা সহ  মহিলাদের কানের দুল, আংটি এবং মোবাইল সেট নিয়ে যায়। তবে স্বর্নের পরিমান কতটুকু ছিল তা তিনি বলতে পারেনি।
বাড়ীর মালিক মো.কামাল বেপারী জানান, দুর্বৃত্তরা মুখোশ পড়া বিধায় চিনতে পারেনি। তারা ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা-পয়সা স্বর্নালংকার ও মোবাইল সেট লুট করে নেয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!