সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
আমতলীতে বিনামুল্যে চক্ষু চিকিৎসা

আমতলীতে বিনামুল্যে চক্ষু চিকিৎসা

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলার তারিকাটা তালুকদার বাড়ীতে মঙ্গলবার আলহাজ্ব আপ্তাফ উদ্দিন তালুকদার এবং বেগম নুরজাহান ফাউন্ডেশনের উদ্যোগে বিনামুল্যে চক্ষু চিকিৎসা দেয়া হয়েছে। ডাঃ মেহজাবিন চৌধুরী মেমোরিয়াল মেডিকেল ক্লিনিকের অর্থায়নে এ চিকিৎসা সেবা দেয়া হয়।
চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন আমেরিকা প্রবাসী মেহজাবিন মেমোরিয়াল ক্লিনিকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডাঃ মোঃ আবু ইউসুফ তালুকদার। বরিশাল ইস্পাহানী ইসলামী চক্ষু হাসপাতালের সহযোগীতায় চক্ষু চিকিৎসা ক্যাম্পে চক্ষু বিশেষজ্ঞ ডাঃ শামীম আহম্মেদ ও ডাঃ ইভা বিশ্বাস এক হাজার রোগীর চক্ষু চিকিৎসা দেন। পরে ওই ক্যাম্প কর্তৃপক্ষ বিনামুল্যে এক’শ জন চোখে ছানি, ১৫ জন নেত্রনালী ও ১০ জন চোখে মাংস বৃদ্ধি রোগীকে বিনামুল্যে অপারেশনসহ চিকিৎসা সেবা দিতে বরিশাল ইস্পাহানী চক্ষু হাসপাতালে নিয়ে যান। ক্যাম্পে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট নাশির উদ্দিন তালুকদার, অবসর প্রাপ্ত অতিরিক্ত সচিব মোঃ আবু জাফর, ক্যাপ্টেন মোঃ হারুন অর রশিদ ও ইস্পাহানী চক্ষু হাসপাতালের পরিচালক গাজী নজরুল ইসলাম ফয়সাল প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!