রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে জাতীয় সমবায় দিবস পালন আমতলীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করল বিএনপি কলাপাড়ায় মা’দ’ক সেবনে টাকা না পেয়ে অভিমানে যুবকের আ/ত্মহ/ত্যা কলাপাড়ায় মানিকমালা খেলাঘর আসরের কমিটি গঠন ৬২ হাজার মেট্রিকটন কয়লা নিয়ে পায়রা বন্দরে সিঙ্গাপুরের পতাকাবাহী মাদার ভ্যাসেল কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কলাপাড়া বেকারি মালিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক হারুন কলাপাড়ায় স্বামী কা’রাগা’রে, বসতভিটা দ/খ/ল ও হা/ম/লার অভিযোগে সংবাদ সম্মেলনে আছিয়া বেগম পায়রা বন্দরের উপপরিচালকের সাথে কলাপাড়া উপজেলা প্রেসক্লাব সদস্যদের মতবিনিময়
কলাপাড়ায় শ্লীলতাহানির অভিযোগে ব্যবসায়ী আটক

কলাপাড়ায় শ্লীলতাহানির অভিযোগে ব্যবসায়ী আটক

চঞ্চল সাহাঃ
পটুয়াখালীর কলাপাড়ায় এক গৃহ পরিচারিকাকে শ্লীলতাহানির অভিযোগে মো.শফিউদ্দিন (৫০) নামে এক ব্যবসায়ীকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। মংগলবার সন্ধ্যা সাতটার দিকে পৌরশহরের পশু হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। ওই দিন রাতে গৃহ পরিচারিকা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো.আসাদুর রহমান জানান, ১৭ বছরের ওই নারী বিভিন্ন বাসা-বাড়ীতে গৃহপরিচারিকার কাজ করে আসছে। তাকে ফুসলিয়ে শফিউদ্দিন পশু হাসপাতাল সংলগ্ন একটি দোকানের পিছনে নিয়ে শ্লীলতাহানি ঘটায়। এতে গৃহপরিচারিকা ডাক-চিৎকার করলে স্থানীয় লোকজন ব্যারিকেট দিয়ে গৃহ পরিচারিকাকে উদ্ধার করে শফিউদ্দিনকে  পুলিশে সোপর্দ করে। শফিউদ্দিন পশু হাসপাতাল সংলগ্ন মৃত ডা.আবুল কাশেমের ছেলে। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!