গায়ে হলুদের অনুষ্ঠানের প্রস্তুতিকালে স্বামীর মৃত্যু; নববধূর গগন কাপানো আহাজারি | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
গায়ে হলুদের অনুষ্ঠানের প্রস্তুতিকালে স্বামীর মৃত্যু; নববধূর গগন কাপানো আহাজারি

গায়ে হলুদের অনুষ্ঠানের প্রস্তুতিকালে স্বামীর মৃত্যু; নববধূর গগন কাপানো আহাজারি

রিপোর্ট-মেজবাহউদ্দিন মাননুঃ
বিয়ের পরে প্রথমবারের মতো স্বামীর সঙ্গে; স্বামীর বাড়ি ফিরল নববধূ হাফিজা। তবে জীবিত স্বামীর সঙ্গে নয়। নয় কোন ফুলের সাজানো প্রাইভেট কার নিয়ে। একটি এম্বুলেন্সে করে; স্বামীর মরদেহের সঙ্গে। স্বামীর নিথর দেহের পাশেই নববধূ হাফিজা। সেও নির্বাক। অর্ধচেতনাও নেই। বার বার মূর্ছা যাচ্ছিল। যাকে সারাজীবনের জীবনসঙ্গী করেছে কয়েকদিন আগে। একটি দিবসও এক সঙ্গে কাটায়নি। কেবল চেনা-জানা চলছিল।
হাফিজার দু’চোখে অনর্গল অশ্রু ঝরছিল।
কখনও তা আহাজারিতে ভারি হয়ে উঠছে। আকাশ কাপানো হাফিজার সেই আহাজারিতে উপস্থিত কেউ চোখের অশ্রু সংবরণ করতে পারেনি। স্বামী কাওছার ২২ ফেব্রুয়ারি ধর্মীয় রীতি আর রেজিস্ট্রির মাধ্যমে বিয়ে করে হাফিজাকে। কাওছারের বাড়ি কুয়াকাটার মুসল্লীয়াবাদ গ্রামে। বাবা সুলতান মিয়ার তৃতীয় ছেলে।
মার্চের ১ তারিখে এক দিনের জন্য শ্বশুর বাড়ি গিয়েছিল কাওছার। ওই শেষ। অনার্সের শিক্ষার্থী ছিল কাওছার। আর আলীপুর বন্দরে হাফিজার বাড়ি। হাফিজা উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সোমবার গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য কুয়াকাটার এক নিকটজনের বাড়িতে নেয়া হয় হাফিজাকে। চলছিল সব ঠিকঠাক। গানবাজনা আর উৎসবে সবাই মেতেছিল। ঠিক সেই সময় হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে পড়েন তরুণ, নববিবাহিত কাওছার। সবাই তখনও ভাবছিল হয়তো সামান্য ব্যাপার। অবস্থার অবনতি ঘটায় অনুষ্ঠান থেকে দ্রুত বরিশাল শেবাচিমে নেয়া হয়। পথিমধ্যে কাওছার পৃথিবীর সকল মায়া ত্যাগ করে চীরবিদায় নেয়। নববধূ হাফিজার পৃথিবী কালো অমাবস্যার অন্ধকারে আটকে যায়। ছোট্ট এ নববধূ যেন খেই হারিয়ে ফেলেন। এই কী তার জীবনের পরিনতি! কী করবে এ বধূ! কেবল সাজতেছিল বধূর সাজে। সব শেষ হয়ে গেল মুহূর্তের মধ্যে। বিধবা হয়ে গেল? কেন এই নিয়ম। তারপরও ¯্রষ্টার অমোঘ নিয়ম মানতেই হবে হাফিজাকে। এখন হাফিজাও যেন জীবন্ত লাশ! চুপটি মেরে অচেতন মানুষের মতো বসে থাকছে। আর দু’চোখ গড়ায়ে অশ্রু ঝরছে আপন গতিতে। এর কবে, কখন শেষ হবে তার জানা কারও নেই। জানা নেই এই কিশোরী নববধূর। আর কাওছার; কুয়াকাটার এক অতি পরিচিত নাম। সমাজ হিতৈষী ছিল। জড়িত ছিল পরোপকারের কাজের সঙ্গে। সঙ্গীরা, বন্ধুরা, শুভাকাঙ্খিসহ সজনেরা মঙ্গলবার সালে বাড়ির কবরস্তানে শুইয়ে দিলেন; কাওছারকে। চীরজীবনের মতো। চলে গেল না ফেরার দেশে। যেন ভুলতে না পারা এক ঘটনার অবতারণ ঘটল; কাওছারের হঠাৎ মৃত্যুর মধ্য দিয়ে।
আর হাফিজাও রইল শোকের সাগরে ভাসা এক শ্যাওলা হয়ে। দুচোখে দেখা একদিন আগের বর্ণিল পৃথিবী আজকে বিবর্ণ তার চোখে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!