বেনাপোল আমড়াখালী চেকপোস্ট থেকে ১০ পিস স্বর্ণের বারসহ আটক-১ | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
বেনাপোল আমড়াখালী চেকপোস্ট থেকে ১০ পিস স্বর্ণের বারসহ আটক-১

বেনাপোল আমড়াখালী চেকপোস্ট থেকে ১০ পিস স্বর্ণের বারসহ আটক-১

মোঃ জসীম উদ্দীন,শার্শা উপজেলা প্রতিনিধিঃ
যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী বিজিবি চেকপোস্ট এলাকা থেকে মঙ্গলবার (৯মার্চ) বিকালে ১০ পিস স্বর্ণের বারসহ আব্দুল ওহাব (৪০) নামে এক পাচারকারীকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য’রা। আটক আব্দুল ওহাব বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

বিজিবি জানায়, গোপন খবরে জানা যায়, একজন স্বর্ণ পাচারকারি বিপুল পরিমাণ স্বর্ণের চালান নাভারন বাজার থেকে ইজিবাইকে নিয়ে বেনাপোলের উদ্দেশ্যে রওনা হয়েছে। এমন সংবাদে আমড়াখালী বিজিবি চেকপোস্টের সদস্য’রা টহল জোরদার করে। পরে, সন্দেহভাজন এক ইজিবাইকে অভিযান চালানো হয় এবং ওই ইজিবাইকে থাকা আব্দুল ওহাবকে আটক করা হয়। এসময় তার শরীরে তল্লাশি করে প্যান্টের ভিতরে অভিনব কায়দায় রাখা ১০ পিস স্বর্ণের বার (১কেজি ১৬৬ গ্রাম ওজন) পাওয়া যায়। যার সিজার মূল্য প্রায় ৮০ লাখ টাকা। আটক স্বর্ণ পাচারকারী ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা বলেন, আটক পাচারকারীর নামে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!