আমতলীতে ভুল চিকিৎসায় গরুর মৃত্যু | আপন নিউজ

শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
আমতলীতে ভুল চিকিৎসায় গরুর মৃত্যু

আমতলীতে ভুল চিকিৎসায় গরুর মৃত্যু

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
হতদরিদ্র কৃষকের শেষ সম্বল গর্ভবতি গাভীটি ভুল চিকিৎসায় মারা গেছে। গরুটি হারিয়ে দিশেহারা দরিদ্র দম্পত্তি। গরুর মালিক আফেজ হাওলাদার অভিযোগ করে বলেন, প্রাণী চিবিৎসক মোঃ রোকোনুজ্জামানের ভুল চিকিৎসায় আমার গর্ভবতি গাভীটি মারা গেছে। আমি এ ঘটনার শাস্তি দাবী করছি।
জানাগেছে, আমতলী পৌর শহরের সবুজবাগ এলাকার আফেজ হাওলাদারের একটি গর্ভবতী গাভী ছিল। ওই গাভীটির সোমবার দুুপুরে মুত্রনালী দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। গরুটির এ অবস্থা দেখে আফেজ হাওলাদারের স্ত্রী হামিদা বেগম তাৎক্ষনিক আমতলী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার অফিসে যান। হামিদার অভিযোগ, চিকিৎসক রোকনুজ্জামানকে গরু দেখে চিকিৎসার জন্য অনুরোধ করেন। কিন্তু চিকিৎসক তার অনুরোধ না রেখে তার কথা শুনে চিকিৎসা দেন। চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী ঔষধ সেবনের আধা ঘন্টার মধ্যেই ওইদিন সন্ধ্যায় গরুটি ছটফট করে মৃত্যুর কোলে ঢলে পড়ে। হতদরিদ্র দম্পত্তি একমাত্র সম্বল গরুটি হারিয়ে দিশেহারা।
হামিদা কান্নাজনিত কন্ঠে বলেন, ডাক্তারে আইয়্যা দ্যাখলে মোর গরুডা মইর‌্যা যাইতো না। ডাক্তার না দেইখ্যা মোর গরুডারে ভুল চিকিৎসা দিয়া মাইর‌্যা হালাইছে। মুই এইয়্যার বিচার চাই।
আমতলী উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার রোকনুজ্জামান অভিযোগ অস্বীকার করে বলেন, অফিস চলাকালিন সময়ে অফিসের বাহিরে গিয়ে চিকিৎসা দেয়ার বিধান নেই। তাই আমি গরুটিকে দেখতে যাইনি। তবে গরুর মালিকের মুখে শুনে যে চিকিৎসা দিয়েছে তাতে ভুল ছিল না।
আমতলী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা অভিজিৎ কুমার মোদক বলেন, এ বিষয়টি আমি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!