আমতলীতে নির্বাচনী আচরন বিধি লংঙ্ঘন; হাজার হাজার নিয়ে মনোনয়নপত্র দাখিল | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা
আমতলীতে নির্বাচনী আচরন বিধি লংঙ্ঘন; হাজার হাজার নিয়ে মনোনয়নপত্র দাখিল

আমতলীতে নির্বাচনী আচরন বিধি লংঙ্ঘন; হাজার হাজার নিয়ে মনোনয়নপত্র দাখিল

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১১ এপ্রিল। এ নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ দিন বৃহস্পতিবার। মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে নির্বাচনী আচরন বিধি লংঙ্ঘন হচ্ছে। চেয়ারম্যান প্রার্থীরা মোটর সাইকেল শোভাযাত্রা ও নারী-পুরুষসহ হাজার হাজার কর্মী-সমর্থক নিয়ে মনোনয়ন পত্র দাখিল করতে আসছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
জানাগেছে, আমতলী উপজেলার গুলিশাখালী, কুকুয়া, আঠারোগাছিয়া, হদলিয়া, চাওড়া ও আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১১ এপিল। এ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার। এদিনে  চেয়ারম্যান, সাধারন সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীরা মোটর সাইকেল শোভাযাত্রা, নেচে-গেয়ে হাজার হাজার লোক মিছিল সহকারে নির্বাচন অফিসের সামনে সমাবেত করে মনোনয়ননপত্র দাখিল করতে এসেছেন। এতে সম্পুর্ণ আচরন বিধি লংঙ্ঘন হচ্ছে বলে জানান নির্বাচন অফিসার মোঃ তারিকুল ইসলাম। নির্বাচনী আচরন বিধিতে উল্লেখ আছে মনোনয়ন পত্র দাখিল করতে প্রার্থীসহ পাঁচজনের বেশী আসা নিষিদ্ধ কিন্তু সেই নির্দেশনা মানছেন না প্রার্থী ও তার কর্মী-সমর্থকরা। এতে আইনশৃংখলার অবনতি আশংঙ্কা করা হচ্ছে।
আবুল কাসেম, মহিবুল্লাহ ও শাহজাহান বলেন, প্রার্থীরা মোটর সাইকেল শোভাযাত্রা ও নেচে গেয়ে হাজার হাজার লোক নিয়ে এসে মিছিল সহকারে মনোনয়ন পত্র দাখিল করতে এসেছেন। নির্বাচন অফিসে শত শত কর্মী-সমর্থকরা ভীর করছে।
বৃহস্পতিবার দুপুর ২ টার দিয়ে দেখাগেছে, উপজেলা পরিষদের মধ্যে নির্বাচন অফিসের সামনে নেচে গেয়ে হাজার হাজার লোক সমাবেত হয়ে বিভিন্ন ধরনের মিছিল দিচ্ছে। নির্বাচন অফিসের ভিতরে রয়েছে মানুষের ভীড়।
আমতলী নির্বাচন অফিসার মোঃ তারিকুল ইসলাম আচরন বিধি লঙ্গণের কথা  স্বীকার করে বলেন, নির্বাচন আচরন বিধিতে মনোনয়নপত্র দাখিলের সময় পাঁচজনের বেশী কর্মী-সমর্থক আসা নিষিদ্ধ। কিন্তু প্রার্থীরা কেউ সেই নির্দেশনা মানছেন না। আচরন বিধি লংঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া  নেয়া হবে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, আইন শৃংখলা রক্ষায় পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!