কলাপাড়ায় রড দিয়ে পিটিয়ে জখম ও টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কলাপাড়ায় রড দিয়ে পিটিয়ে জখম ও টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের

কলাপাড়ায় রড দিয়ে পিটিয়ে জখম ও টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের

আপন নিউজ রিপোর্টঃ

কলাপাড়ায় যুবক গোলাম রাব্বি রাকিব (২০) কে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনতাই ঘটনায় মামলা দায়ের।

এ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৬মার্চ) রাত সাড়ে ৭ টায় উপজেলার লালুয়া ইউনিয়নের মেরাউপাড়া গ্রামের শহিদ খানের দোকানের সামনে।

মামলা সূত্রে জানা গেছে, আহত রাকিব তার পিতার পাওনা টাকা পরিশোধ করার জন্য বাড়ি থেকে রওনা হয়। এমন সময় স্থানীয় আলউদ্দিন, মাইনউদ্দিন, রাব্বি ও নেছা মোটরসাইকেল যোগে এসে পথ রোধ করে রড দিয়ে পিটিয়ে এলোপাতাড়িভাবে মারাত্মক জখম করে। এসময় তার সাথে থাকা ওই পরিশোধ করার নগদ পঞ্চাশ হাজার টাকা এবং গলার থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। রাকিবকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।
এই ঘটনায় বৃহস্পতিবার ১৮ মার্চ তার পিতা মো: ফোরকান মাঝি বাদী হয়ে মো: আলাউদ্দিন (২৩), মো. মাইনউদ্দিন (২০) মো. রাব্বি (১৯), মো. নেছার (২৫) কে আসামী করে কলাপাড়া উপজেলা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!