কলাপাড়ায় এক ব্যবসায়ীকে কুপিয়ে তিন লাখ টাকা ছিনতাই | আপন নিউজ

সোমবার, ১১ মে ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
কলাপাড়ায় এক ব্যবসায়ীকে কুপিয়ে তিন লাখ টাকা ছিনতাই

কলাপাড়ায় এক ব্যবসায়ীকে কুপিয়ে তিন লাখ টাকা ছিনতাই

রিপোর্ট-চঞ্চল সাহাঃ
পটুয়াখালীর কলাপাড়ায় বনি আমিন (২৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে তিন লাখ ছিনিয়ে নিয়ে গেছে সন্ত্রাসীরা। শুক্রবার (১৯ মার্চ ) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার নীলগঞ্জ শেখ কামাল সেতু সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থাণীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে কর্তব্যরত চিকিৎসক। তার মাথায়, বাম হাত সহ শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করা হয়। বনি আমিন উপজেলার নীলগঞ্জ গ্রামের মো.আমির হোসেন’র ছেলে। সে নীলগঞ্জ ইউনিয়নের নেভিক্যাম্প সংলগ্ন একটি ইটভাটার ব্যবসায়ীক পার্টনার বলে তার এক আত্বীয় রীনা বেগম জানিয়েছেন।
রীনা বেগম আরো জানান, সজীব নামে এক সন্ত্রাসীর নেতৃত্বে একদল সন্ত্রাসীরা পূর্বপরিকল্পনা অনুয়ায়ী তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। সন্ত্রাসী সজিব তাদের সাথে ব্যবসায় পার্টনার হতে চেয়েছিল। তাকে না নেয়ায় এমন ঘটনা ঘটিয়েছে বলে তিনি উল্লেখ করেন। এর আগে তার জামাতা মো.শাকিলকেও তারা এলোপাথাড়ি ভাবে কুপিয়ে জখম করে।। এ ঘটনায় তারা আইনের আশ্রয় নিবেন বলে উল্লেখ করেন।
এ ব্যাপারে অভিযুক্ত সজিবের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো.আসাদুর রহমান জানান, কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!