বেনাপোল পোর্ট থানার পুলিশের উদ্যোগে মাস্ক ও লিফলেট বিতরণ | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
বেনাপোল পোর্ট থানার পুলিশের উদ্যোগে মাস্ক ও লিফলেট বিতরণ

বেনাপোল পোর্ট থানার পুলিশের উদ্যোগে মাস্ক ও লিফলেট বিতরণ

মোঃ জসীম উদ্দীন,শার্শা উপজেলা প্রতিনিধিঃ
“মাস্ক পরার অভ্যাস করোনা মুক্ত বাংলাদেশ” স্লোগানে কোভিড-১৯ দ্বিতীয় ধাপে মোকাবেলায় দেশব্যাপী বাংলাদেশ পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণের অংশ হিসাবে আজ রবিবার (২১ মার্চ) বেলা ১২ টার সময় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট থেকে বেনাপোল বাজার এলাকায় পোর্ট থানা পুলিশের আয়োজনে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।

এসময় চেকপোস্ট ও বাজার এলাকার পাসপোর্ট যাত্রী, কুলি, ইজিবাইক চালক, পথচারী সহ সর্বস্থরের মানুষের মাঝে এ মাস্ক বিতরণ করা হয়।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে বেনাপোল পোর্ট থানার (ওসি) মামুন খান বলেন, আবারও করোনা মহামারির বৃদ্ধি পেয়েছে যার জন্য আমরা এই কোভিড থেকে মানুষকে নিরাপদে রাখার জন্য বাংলাদেশ পুলিশ বাহিনীর পক্ষথেকে মাস্ক ও লিফলেট বিতরণ করা হচ্ছে।

মাস্ক বিতরণ কালে এসময় উপস্থিত ছিলেন, বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান, বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাজার কমিটি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব বজলুর রহমান, বেনাপোল পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক মুকুলসহ আরো অনেকে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!