পরিবার পরিকল্পনা বিভাগীয় কর্মকর্তার আগমন ও মাঠ কর্মীদের সাথে গলাচিপায় ব্রিফিং | আপন নিউজ

শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
পরিবার পরিকল্পনা বিভাগীয় কর্মকর্তার আগমন ও মাঠ কর্মীদের সাথে গলাচিপায় ব্রিফিং

পরিবার পরিকল্পনা বিভাগীয় কর্মকর্তার আগমন ও মাঠ কর্মীদের সাথে গলাচিপায় ব্রিফিং

সঞ্জিব দাস, গলাচিপাঃ

পটুয়াখালীর গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সকল মাঠ পর্যায়ের কর্মকর্তা ও মাঠ কর্মীদের সাথে বরিশাল বিভাগীয় পরিবার পরিকল্পনার পরিচালক (যুগ্ম সচিব) আবদুস সালাম বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ দরবার হলে পরিবার পরিকল্পনা বিষয়ক এবং কাজের অগ্রগতি প্রসঙ্গে সকল কর্মকর্তা, মাঠ কর্মীদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সুফিয়ান ইমরান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার, গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্ব প্রাপ্ত এমপিএইচএফপি ডাঃ মো. আতিকুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি বিভাগীয় পরিচালক আবদুস সালাম কর্মকর্তা ও মাঠ কর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশের উন্নয়নে প্রতিটি কর্ম এলাকায় মাঠ কর্মীদের পরিকল্পিত পরিবার গঠনে সকলকে দায়িত্বশীল হওয়ার আহবান জানান। অনুষ্ঠানে গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ড সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!