আমতলী প্রেসক্লাবের সাবেক সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন | আপন নিউজ

শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
আমতলী প্রেসক্লাবের সাবেক সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

আমতলী প্রেসক্লাবের সাবেক সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার আমতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর জিএম মুসার বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার দাবীতে সাংবাদিকরা মানববন্ধন করেছে। আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের উদ্যোগে বুধবার বেলা সাড়ে ১১ টায় আমতলী উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মানববন্ধন করা হয়। এতে নারী সাংবাদিকসহ অর্ধ শতাধিক সাংবাদিক ও সুশীল সমাজের দুই শতাধিক লোক অংশ নেন।
জানাগেছে, উপজেলা যুবলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ফাহাদ গত ২২ মার্চ এক পুলিশ কর্মকর্তার সাথে থানার সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করতেছিল। ওই সময় উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল ইসলাম মৃধা ওই চায়ের দোকানে প্রবেশ কালে পুলিশ কর্মকর্তার সাথে তার ধাক্কা লাগে। এতে আওয়ামীলীগ নেতা পুলিশ কর্মকর্তার উপর ক্ষেপে যান। এ ঘটনায় যুবলীগ নেতা ফাহাদ পুলিশ কর্মকর্তার পক্ষ নিয়ে মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সাথে তর্কে জড়িয়ে পরেন। এক পর্যায় তাকে লাঞ্ছিত করে যুবলীগ নেতা ফাহাদ এমন দাবী মুক্তিযোদ্ধার। এ ঘটনাকে কেন্দ্র করে ওইদিন সন্ধ্যায় যুবলীগ নেতা ফাহাদকে মারধর করে নুরুল ইসলামের লোকজন। এ ঘটনায় ২৩ মার্চ রাতে ফাহাদ বাদী হয়ে আবুল কালাম আজাদসহ ১১ জনের নামে আমতলী থানায় মামলা দায়ের করেন। ঘটনার চার দিন পর ২৬ মার্চ (শুক্রবার) রাতে শাহাবুদ্দিন শিহাব নামের একজন আমতলী প্রেসক্লাব সাবেক সভাপতি পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর দৈনিক আমার সংবাদ পত্রিকার আমতলী প্রতিনিধি জিএম মুসাকে আসামী করে মামলা দায়ের করেন। এ ঘটনার পরপরই ফুসে উঠে আমতলীর মানুষ। শাহাবুদ্দিন শিহারের সাংবাদিক মুসার বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বুধবার আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। সাংবাদিক সমন্বয় পরিষদের আহবায়ক মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে ঘন্টাব্যপাী মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না, মোঃ জাকির হোসেন, পরিতোষ কর্মকার, আমতলী সাংবাদিক সমন্বয় পরিষদের যুগ্ম আহবায়ক মোঃ জসিম উদ্দিন সিকদার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সৈয়দ নুহু-উল-আলম নবিন, সাবেক সাধারণ সম্পাদক এসএম নাশির মাহমুদ, সাংবাদিক জসিম উদ্দিন হাওলাদার, মোঃ হোসাইন আলী কাজী, নারী সাংবাদিক নাসরিন শিপু, কেএম সোহেল, মনিরুজ্জামান সুমন আকন, খাইরুল ইসলাম আকাশ, এইচএম কাওসার মাদবর ও মহসিন মাদবর প্রমুখ।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক জিএম মুসার বিরুদ্ধে শাহাবুদ্দিন শিহাবের করা এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।
আমতলী প্রেসক্লাব সাবেক সভাপতি পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাউন্সিলর জিএম মুছা বলেন, আমাকে রাজনৈতিকভাবে হয়রানী করতে এ মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। এ ঘটনার সাথে আমার কোন সংশ্লিষ্টতা নেই। তিনি আরো বলেন, ওই মামলার বাদি শাহাবুদ্দিন শিহাবকে আমি চিনি না। এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানাই।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, মামলাটি বরগুনা গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়েছে। তারা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
বরগুনা জেলা গোয়েন্দা শাখার ওসি মোঃ আবুল বাশার বলেন, মামলাটি পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!