রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গৃহবধুর আত্মহত্যা; স্বামী ও দেবর আটক

গলাচিপায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গৃহবধুর আত্মহত্যা; স্বামী ও দেবর আটক

সঞ্জিব দাস, গলাচিপা(পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্ত্রী খাদিজা বেগম (৩৫) গ্যাস ট্যাবলেট খেয়ে মারা যাবার খবর পাওয়া গেছে। গলাচিপা থানা পুলিশ খেয়াঘাট থেকে লাশ উদ্ধার এবং প্রাথমিক জিজ্ঞাসা বাদের জন্য স্বামী স্বপন চৌকিদার ও দেবর জাকির চৌকিদারকে আটক করে গলাচিপা থানায় নিয়ে আসে। ঘটনাটি ঘটেছে রাঙ্গাবালীর দক্ষিন কাজির হাওলা গ্রামে বুধবার সকাল ১১টায়। খাদিজা বেগম সূর্যমনি গ্রামের শাহজাহান মিয়ার মেয়ে। খাদিজার শান্তা (১৩) ও ফাহিম (১১) নামের দুইটি সন্তান রয়েছে। গলাচিপা থানা পুলিশ সূত্রে জানা গেছে, সুদে টাকা লাগানোকে কেন্দ্র করে স্বামী ও স্ত্রীর মধ্যে পারিবারিক ঝগড়ার এক পর্যায় স্ত্রী খাদিজা বেগম বুধবার সকাল ১১টায় গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে। খাদিজার অবস্থা খারাপ দেখে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। পথ্যিমধ্যে গলাচিপা খেয়াঘাট নামক স্থানে খাদিজা মারা যায়। লোক মারফত গলাচিপা থানা পুলিশ খবর পেয়ে লাশসহ দুই জনকে আটক করে। এ ব্যাপারে গলাচিপা থানার সেকেন্ড অফিসার মো: মামুন জানান, সন্দেহ জনক দুইজনকে আটক এবং লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এবং মামলার প্রস্তুতি চলছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!