আমতলীতে দুই নারীর চুলোচুলি; দু’জনেই আহত | আপন নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
আমতলীতে দুই নারীর চুলোচুলি; দু’জনেই আহত

আমতলীতে দুই নারীর চুলোচুলি; দু’জনেই আহত

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
রুমা আক্তার ও ময়না আক্তার সম্পর্কে মামি-ভাগ্নি। চুলোচুলিতে আহত হওয়ায় তাদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে উপজেলার হাজিরহাট গ্রামে মঙ্গলবার সকালে। এ ঘটনায় এলাকায় চা ল্য এবং হাস্যরসের সৃষ্টি হয়েছে। ওই এলাকার সকলের মুখে মুখে দুই নারীর চুলোচুলির ঘটনা।
জানাগেছে, উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের হাজিরহাট গ্রামের জাহাঙ্গির সিকদার ও ভগ্নিপতি নিজাম মিয়ার সাথে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। মঙ্গলবার জাহাঙ্গির সিকদার ঢাকা থেকে গ্রামের বাড়ী আসেন। বাড়ীতে এসে দেখতে পান ভগ্নিপতি নিজাম মিয়ার কলাই ডালের ভুসিতে তার ঘর নোংড়া হয়ে আছে। এনিয়ে  জাহাঙ্গির সিকদারের স্ত্রী রুমা আক্তার এবং নিজাম মিয়ার কন্যা মোসাঃ ময়না আক্তারের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায় মামি ও ভাগ্নির মধ্যে চুলোচুলি শুরু করে। দু’জনকে রক্ষায় হাসিনা, সুমা, মালেকা ও আয়শা এগিয়ে আসেন। কিন্তু তারা বহু চেষ্টা করেও থামাতে পারেনি। তাদের এ চুলোচুলির ও ডাক চিৎকার দেখতে প্রতিবেশীরা ছুটে আসেন। এতে দুজনই গুরুতর আহত হয়। আহত রুমা ও ময়নাকে স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুই নারীর চুলোচুলির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও হাস্যরসের সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, দুই নারীর চুলোচুরি ঘটনায় এখন এলাকার সকলের মুখে মুখে।
আহত রুমা বলেন, আমার ঘর ডালের ভুসি দিয়ে নোংড়া করেছে ময়না। আমি এর প্রতিবাদ করলে আমাকে চুল ধরে মারধর করেছে।
আহত ময়না বলেন, ঢাকা থেকে এসেই আমার মামি রুমা গালাগাল শুরু করে। আমি এর প্রতিবাদ করলে আমাকে চুল ধরে মারধর করেছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলদার বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!