রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় প্রতিপক্ষের হামলায় একই পরিবারের গৃহবধূ ও বাকপ্রতিবন্ধিসহ আহত-৩

গলাচিপায় প্রতিপক্ষের হামলায় একই পরিবারের গৃহবধূ ও বাকপ্রতিবন্ধিসহ আহত-৩

সঞ্জিব দাস, গলাচিপাঃ
পটুয়াখালীর গলাচিপায় জমিজমা বিক্রয়ের বিষয়াদি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গৃহবধূ ও বাকপ্রতিবন্ধিসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় উপজেলার ডাকুয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে। আহতরা হলেন কৃষ্ণপুর গ্রামের একই পরিবারের মো. ইউসুফ শিকদারের স্ত্রী মোসা. ছানিয়া বেগম, ছেলে বাকপ্রতিবন্ধি মো. ইমাম হোসেন শিকদার ও অপর ছেলে মো. আল-আমিন।হামলাকারিরা হলেন একই বাড়ির রুস্তুম আলী শিকদার (৬০), জালাল শিকদার (৩৫), সোহেল শিকদার (৩০), আশ্রাব আলী শিকদার (৫০), মামুন শিকদার (২৫), ফুল ভানু (৫৫), কুলসুম (২৫) ও হাফসা বেগম (৩০)। আহতদেরকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত গৃহবধূর স্বামী মো. ইউসুফ শিকদার বাদী হয়ে উপরোল্লেখিত হামলাকারিদের বিরুদ্ধে বুধবার গলাচিপা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগসূত্রে জানা যায়, উপজেলার ডাকুয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজ বাড়িতে ইউসুফ শিকদারের সাথে জমিজমা বিক্রয়ের বিষয়াদি নিয়ে রুস্তুম আলী শিকদারের পরিবারের লোকজনের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রুস্তুম আলী শিকদারের নেতৃত্বে উপরোল্লেখিত হামলাকারিরা দেশীয় অস্ত্র ধারালো দা, লাঠি ও লোহার রড দিয়ে ইউসুফ শিকদারের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারিদের হাত থেকে ইউসুফ শিকদারকে রক্ষা করতে গেলে স্ত্রী ছানিয়া বেগম, ছেলে বাকপ্রতিবন্ধি ইমাম হোসেন ও অপর ছেলে আল-আমিন গুরুতর আহত হন। পরে বাড়ির লোকজন আহতদেরকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ব্যাপারে ইউসুফ শিকদার বলেন, ‘রুস্তুম আলী শিকদার ও তার পরিবারের লোকজন জমিজমা বিক্রির বিষয় নিয়া পূর্ব পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা চালায়। এ ঘটনায় গলাচিপা থানায় হামলাকারিদের বিরুদ্ধে আমি একটি লিখিত অভিযোগ দিয়েছি।’তবে এ হামলার কথা অস্বীকার করেছেন রুস্তুম আলী শিকদারের ছেলে সোহেল শিকদার। গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, তদন্ত করে দোষিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!