রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় প্রতিপক্ষের হামলায় আহত ৫ জন হাসপাতালে কাঁতরাচ্ছে

গলাচিপায় প্রতিপক্ষের হামলায় আহত ৫ জন হাসপাতালে কাঁতরাচ্ছে

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় প্রতিপক্ষের হামলায় ৫জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদেরকে এলাকাবাসী উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতরা হলেন মো. অপু কাজি, মহাসিন হাওলাদার, আল-আমিন কাজি, সালমা বেগম ও খোকন মৃধা। ঘটনাটি ঘটেছে উপজেলার পানপট্টি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গ্রামর্দ্দন গ্রামে। ঘটনাসূত্রে ও আহত অপু কাজি জানান, পূর্ব শত্রুতার জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষরা আমাদের বাড়িতে ঢুকে দোকান ও ঘর ভাংচুর করে। আমরা বাধা দিলে আমাদেরকেও মারধর করে। পরে আমাদের ডাক চিৎকারে এলাকাবাসী এসে পড়লে মারধারকারীরা পালিয়ে যায়। এ বিষয় নিয়ে আহত সালমা বেগম বলেন, রাব্বি, রুবেল, ইমরান, হাফিজুর, সাগর ও লিমনসহ আরো অনেকে আমার ঘরের ভিতর ঢুকে আমাকে মারধর করে এবং আমার কাপড় চোপড় ছিড়ে ফেলে। এ ব্যাপারে আহত মহাসিন হাওলাদার বলেন, গত মঙ্গলবার রাতে আমার দোকানের সামনে প্রতিপক্ষরা নেশাদ্রব্য সেবনে বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে আমাদেরকে মারধর করেছে। এ বিষয়ে রাব্বি ও রুবেলের মুঠোফোনে কথা বলতে চাইলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে পানপট্টি ইউপি সদস্য মঞ্জু মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেন। এ বিষয়ে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার লিনজা বলেন, আমার চিকিৎসাধীনে ৫ জন আহত রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে অপু কাজির মাথায় সেলাই আছে। আল-আমিনের হাত ভেঙ্গে গেছে। এ বিষয়ে পানপট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. কুদ্দুস মেলকার বলেন, বিষয়টি আমি শুনেছি। এ বিষয়ে একাধিকবার বসা হয়েছে। প্রতিপক্ষদের মানানো যাচ্ছে না। গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!