কলাপাড়ায় দুস্থদের ১০ টাকা দরের চালে অনিয়ম; কৃষকের নাম সংশোধন করে বিত্তবানের নাম! | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কলাপাড়ায় দুস্থদের ১০ টাকা দরের চালে অনিয়ম; কৃষকের নাম সংশোধন করে বিত্তবানের নাম!

কলাপাড়ায় দুস্থদের ১০ টাকা দরের চালে অনিয়ম; কৃষকের নাম সংশোধন করে বিত্তবানের নাম!

আপন নিউজ রিপোর্টঃ

কলাপাড়ায় দুস্থদের জন্য সরকারের খাদ্য অধিদপ্তর’র ১০ টাকা দরে চালের কার্ড থাকা সত্ত্বেও চাল না পেয়ে জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরছে হতদরিদ্র আব্দুল হামিদ। তার নাম সংশোধন করে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটরের নাম দেয়া হয়েছে। সে দীর্ঘদিন ধরে চাল উত্তোলন করছে। তার কারণে হতদরিদ্র লোকটি চাল পাচ্ছেনা।

জানা গেছে, কার্ড নং-২৬২৬, দিয়ে আব্দুল হামেদ মল্লিক (৬৫) চাল উত্তোলন করে আসছিল। কিন্তু হঠাৎ করে চাল দেয়া বন্ধ করে দিয়েছে ডিলাররা, কারণ তার নাম তালিকায় নেই। তালিকায় রয়েছে নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রামের আঃ হক মল্লিকের ছেলে ও নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর বিত্তবান রেজাউল করিমের নাম। সংশোধন করে একই নাম্বারে চাউল উত্তোলন করছে।

অভিযুক্ত নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর রেজাউল করিম বলেন, ‘আমি ২০১৭ সাল থেকে চাল উত্তোলন করে আসছি। ২৬২৬ নং কার্ড আমার। আব্দুর হামেদের নাম তালিকায় নেই, তিনি ভুয়া কার্ড ব্যবহার করছে।’

নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন মাহমুদ বলেন, ‘আব্দুল হামিদ আমার কাছে অভিযোগ নিয়ে আসেনি। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!