আমতলীতে মোটরসাইকেল চালককে পিটিয়ে পা ভেঙ্গে এক লক্ষ টাকা ছিনতাই | আপন নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
আমতলীতে মোটরসাইকেল চালককে পিটিয়ে পা ভেঙ্গে এক লক্ষ টাকা ছিনতাই

আমতলীতে মোটরসাইকেল চালককে পিটিয়ে পা ভেঙ্গে এক লক্ষ টাকা ছিনতাই

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

মোটর সাইকেল চালক মোঃ রুবেল মুন্সিকে (২২) পিটিয়ে পা ভেঙ্গে দিয়ে আইয়ুব আলী ও আরিফ হোসেন নামের দুইজনে এক লক্ষ টাকা ছিনতাই করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত রুবেলকে স্থানীয়রা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ঘটনা ঘটেছে রবিবার দুপুর ১২ টার দিকে প্রকাশ্যে দিবালোকে আমতলী-তালতলী আ লিক সড়কের দক্ষিণ পশ্চিম আমতলী এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানােেগছে, তালতলী উপজেলার কচুপাত্রা বাজারের মুদি মনোহরদি ব্যবসায়ী সাবেক ইউপি সদস্য মোঃ আজিজ হাওলাদার রবিবার বেলা ১১ টার দিকে মোটর সাইকেল চালক মোঃ রুবেল মুন্সির কাছে আমতলী জনতা ব্যাংকে টিটি করতে এক লক্ষ টাকা দেয়। ওই টাকা নিয়ে রুবেল আমতলী আসতেছিল। পথিমধ্যে আমতলী-তালতলীর আ লিক সড়কের দক্ষিণ পশ্চিম আমতলী এলাকায় ওত পেতে থাকা ছিনতাইকারী আইয়ূব আলী ও তার সহযোগী মোঃ আরিফ হোসেন তার মোটর সাইকেলের গতিরোধ করে। পরে রুবেলের কাছে টাকা চায়। রুবেল টাকা দিতে অস্বীকার করে। এতে তাকে পিটিয়ে গুরুতর জখম করে তার সাথে থাকা এক লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায়। ওই ছিনতাইকারীদের মারধরে মোটর সাইকেল চালক রুবেল মুন্সির বাম পায়ের হাটু ভেঙ্গে যায়। স্থানীয়রা রুবেলকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এবিএম তানজিরুল ইসলাম তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছেন। খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আহত মোটর সাইকেল চালক রুবেল মুন্সি বলেন, কচুপাত্রা বাজারের ব্যবসায়ী আজিজ হাওলাদারের আমতলী জনতা ব্যাংকে টিটি করতে দেয়া এক লক্ষ টাকা নিয়ে আসতেছিলাম। দক্ষিণ পশ্চিম আমতলী আসতেই আইয়ুব আলী ও তার সহযোগী আরিফ হোসেন আমার মোটর সাইকেলের গতিরোধ করে। পরে আমাার কাছে টাকা চায়। আমি টাকা নিতে অস্বীকার করায় আমাকে পিটিয়ে টাকা নিয়ে গেছে।
কচুপাত্রা বাজারের ব্যবসায়ী আব্দুল আজিজ হাওলাদার বলেন, আমতলী জনতা ব্যাংকে টিটি করতে মোটর সাইকেল চালক রুবেলের কাছে এক লক্ষ টাকা পাঠিয়েছি। ওই টাকা পথিমধ্যে ছিনতাই করে নিয়েছে বলে শুনেছি।
আমতলী থাসার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!