আমতলীতে কম্বাইন হার্ভেস্টার মেশিন বিতরন | আপন নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
আমতলীতে কম্বাইন হার্ভেস্টার মেশিন বিতরন

আমতলীতে কম্বাইন হার্ভেস্টার মেশিন বিতরন

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষকদের মাঝে কম্বাইন হার্ভেস্টার মেশিন বিতরন করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ছরোয়ার ফোরকান কৃষকের হাতে চাবি তুলে দিয়ে এ মেশিন বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন।
জানাগেছে, কৃষি বিল্পব ও উন্নয়ন মানুষের দ্বোর গোড়ায় পৌছে দিতে কৃষকদের মাঝে কম্বাইন হার্ভেস্টার মেশিন দেয়ার উদ্যোগ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হার্ভেস্টার মেশিন ক্রয়ে সরকার উদ্যোগী কৃষকদের ৭০% ভতুকি দিয়েছেন। অবশিষ্ট ৩০% টাকা দিয়ে কৃষক এ মেশিন ক্রয় করেছে। হার্ভেস্টার মেশিনে ধান কাটা, মাড়াই ও প্যাকেজিং করা যায়। আমতলী উপজেলার কৃষকদের আধুনিক প্রযুক্তিতে কৃষি কাজকে গতিশীল করতে বোরো মৌসুমে ৮ জন কৃষককে কম্বাইন হার্ভেস্টার মেশিন বিতরনের উদ্যোগ নেন। সোমবার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ গোলাম ছরোয়ার ফোরকান  কৃষক আতিকুর রহমান বাচ্চু ও মজিবুর রহমানের হাতে এ মেশিনের চাবি তুলে দিয়ে বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন। মেশিন বিতরন কার্যক্রমে উপস্থিত ছিলেন কৃষি অধিদপ্তর বরগুনার উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ খাঁন,  উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান বাদল খাঁন ও হারুন অর রশিদ হাওলাদার প্রমুখ।
হার্ভেস্টার মেশিন প্রাপ্ত কৃষক আতিকুর রহমান বাচ্চু বলেন, কৃষি বান্দব সরকারের উদ্যোগে কৃষিতে যান্ত্রিকীকরন, প্রাপ্তি সহজীকরন ও ভর্তুকি প্রদানের ফলে কৃষি উন্নয়ন তরান্ত্রিত হবে। আধুনিক প্রযুক্তির ছোয়ার একই মেশিনে সহজে তিনটি কাজ সম্পন্ন হওয়ায় কৃষি কাজকে আরো গতিশীল করবে। এমন মেশিন পেয়ে আমরা খুবই আনন্দিত।
আমতলী উপজেলা কৃষি অফিসার মোঃ সিএম রেজাউল করিম বলেন, কৃষি বিল্পব ও উন্নয়ন মানুষের দ্বোর গোড়ায় পৌছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করছেন। তারই ধারাবাহিকতায় ৭০% ভর্তুকি দিয়ে কৃষকদের মাঝে কম্বাইন হার্ভেস্টার মেশিন বিতরনের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি আরো বলেন, উপজেলায় ৮ জন কৃষককের মাঝে হার্ভেস্টার মেশিন বিতরন করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!