সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ায় জমিজমার বিরোধ; রক্তক্ষয়ী সংঘর্ষে ২৫ জন আহত; পাঁচ জনের অবস্থা গুরুতর

কলাপাড়ায় জমিজমার বিরোধ; রক্তক্ষয়ী সংঘর্ষে ২৫ জন আহত; পাঁচ জনের অবস্থা গুরুতর

আপন নিউজ রিপোর্টঃ
জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। এর মধ্যে নাজিম, নুরুআলম, সোহাগ, মহিবুল্লাহ, নাসির, তাওসিন, হাবলু, রাজিব, বয়েজিদ, তাহসিন, জিদান, সুমনসহ ১৫ জনকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় নুরুল আলম, মোঃ নাজিম ও মোঃ সোহাগকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। স্থানীয়রা জানান, বন্দোবস্ত পাওয়া জমির বিরোধকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যার আগে চর দিগরবালিয়াতলী গ্রামে প্রায় ঘন্টাব্যাপী এই সংঘর্ষ হয়। স্থানীয় বায়েজীদ দফাদার গ্রুপের সঙ্গে নুরুল আলম ভুইয়াদের বিরোধের জের ধরে সংঘর্ষ ঘটে। কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। অপরদিকে সোমবার বিকেলে চকামইয়া ইউনিয়নের শান্তিপুর গ্রামে ছেলেবউ নাজনিন বেগম ও শ্বশুর মেরাজ মৃধাকে বেধড়ক মারধর করা হয়েছে। একই গ্রামের দেলোয়ার মৃধার নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটে। গৃহবধূ ও শ্বশুরকে শঙ্কাজনক অবস্থায় কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!